শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
আইন-আদালত

শেরপুর জেলা কারাগার থেকে পলাতক সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেপ্তার

মোঃ শরিফ উদ্দিন, শেরপুর জেলা প্রতিনিধি: শেরপুর জেলা কারাগার থেকে পলাতক ১২ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত দুই কয়েদী আতহার আলী (৩২) ও রাকিব মিয়া (৩১)কে গ্রেপ্তার করেছে র‍্যাব।

সোমবার (৩০ সেপ্টেম্বর) ভোরে পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গেপ্তারকৃত ১২ বছরের সাজাপ্রাপ্ত আতহার আলী (৩২) শ্রীবরদী উপজেলার চৈতাজানি গ্রামের আব্দুর রহমানের ছেলে ও হাজতী রাকিব মিয়া শেরপুর সদর উপজেলার বাজিতখিলা গ্রামের দুদু মিয়ার ছেলে।

র‍্যাব জানায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরিপ্রেক্ষিতে সরকার পতনের পর গত ৫ আগস্ট বিকেলে শেরপুর জেলা কারাগারে কয়েক হাজার দুষ্কৃতিকারী আক্রমণ করে বিবিধ স্থাপনার ক্ষয়ক্ষতি সাধন-পূর্বক বিভিন্ন মেয়াদের সাজাপ্রাপ্ত ও বিচারাধীন বিভিন্ন মামলার প্রায় ৫ শতাধিক কয়েদিকে পলায়ন করতে সহায়তা করে। এসময় দুই আসামিও পালিয়ে যায়। পালিয়ে যাওয়া আসামিদের গ্রেপ্তারের অভিযানে নেমেছে র‍্যাব-১৪। এরই অংশ হিসেবে ৩০ সেপ্টেম্বর ভোরে শেরপুর সদরের বাজিত-খিলায় অভিযান চালিয়ে মাদক মামলার জেল পলাতক আসামী রাকিব মিয়াকে গ্রেপ্তার করে র‍্যাব। এরপর শ্রীবরদী উপজেলার চৈতাজানিতে পৃথক আরেক অভিযানে বারী নির্যাতন মামলায় ১২ বছরের সাজাপ্রাপ্ত আসামি আতাহার আলীকে গ্রেপ্তার করে র‍্যাব।

র‍্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মোঃ আব্দুর রাজ্জাক জানান, গ্রেপ্তারকৃত আতাহার আলীকে শ্রীবরদী থানায় এবং রাকিব মিয়াকে শেরপুর সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ