বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
শিরোনাম
সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের পাওয়ার্ড বাই স্পন্সর ওয়ালটন ফ্যান করপোরেট গভর্ন্যান্স অডিটে অস্বাস্থ্যকর ফি প্রতিযোগিতা - ফি নির্ধারণে নীতিমালা জরুরি, কম ফি নয়-মানসম্মত নিরীক্ষাই হোক প্রতিযোগিতার ভিত্তি একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা স্ন্যাপড্রাগন প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি পুঁজিবাজারে বন্ধ বিও হিসাব চালুর সিদ্ধান্তকে বিএসইসিকে ধন্যবাদ জানাল ডিবিএ ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম ‘মুক্ত পে’ চালু করল বাংলালিংক সিরাজগঞ্জে ১০৩টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার ইসলামী ব্যাংকের ৩টি নতুন বৈদেশিক মুদ্রা হিসাব উদ্বোধন বাংলাদেশ ব্যাংক ও সম্মিলিত ইসলামী ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষর
advertisement
আইন-আদালত

সাবেক কৃষিমন্ত্রী শহীদের ভাই বদরুল শ্রীঘরে

তিমির বনিক, স্টাফ রিপোর্টার: আওয়ামী সরকারের সাবেক কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদের ছোটভাই, মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইফতেখার আহমেদ বদরুল’কে আটক করেছে যৌথ বাহিনী।

রোববার (২৯ সেপ্টেম্বর) দুপুরে কমলগঞ্জের রহিমপুর ইউনিয়ন পরিষদ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মৌলভীবাজার পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, যৌথ বাহিনীর অভিযানে বদরুলকে আটক করা হয়। পরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য,মৌলভীবাজার সদর মডেল থানায় কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের সঞ্জরপুর গ্রামের কলেজছাত্র তোফায়েল আহমেদ শরীফ বাদী হয়ে সম্প্রতি একটি মামলা দায়ের করেন। ঐ মামলায় আসামি বদরুল যৌথ বাহিনীর অভিযানে আটক হয়ে শ্রীঘরে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ