শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
আইন-আদালত

সাবেক শিল্পমন্ত্রীর রিমান্ড নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী জেলা প্রতিনিধি: নরসিংদীর মাধবদীর শ্রমিকদল নেতা জাহাঙ্গীর হোসেন হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া সাবেক শিল্পমন্ত্রী নূরল মজিদ মাহমুদ হুমায়ুনের ৫ দিনের রিমান্ড আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুর সোয়া বারোটার দিকে নরসিংদীর জুডিশিয়ার ম্যাজিস্ট্রেট রকিবুল ইসলামের আদালত এই আদেশ দেন।

এর আগে, মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। পরে, দুপুর বারোটার দিকে নরসিংদী আদালতে নিয়ে আসা হয় সাবেক শিল্পমন্ত্রীকে। আদালতে ৫ দিনের রিমান্ড আবেদন করেন বাদীপক্ষেরর আইনজীবী। আদালত রিমান্ড আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গত ৪ আগস্ট মাধবদীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলার ঘটনা ঘটে। এতে মাধবদী পৌরসভার ৪ নং ওয়ার্ড শ্রমিকদলের সহ সভাপতি জাহাঙ্গীর হোসেন নিহত হয়। এঘটনায় নিহতের চাচাত ভাই আমির হোসেন বাদী হয়ে গত আগস্ট নরসিংদীর আদালতে মামলা করেন। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামী করে ১২৭ জনের বিরদ্ধে মামলা করা হয়। ওই মামলায় সাবেক শিল্পমন্ত্রী ও নরসিংদী ৪ আসনের সংসদ সদস্য এডভোকেট নুরল মজিদ হুমায়ুনকে ৬ নম্বর আসামী করা হয়।

সর্বশেষ পাওয়া সংবাদ