বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
শিরোনাম
সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের পাওয়ার্ড বাই স্পন্সর ওয়ালটন ফ্যান করপোরেট গভর্ন্যান্স অডিটে অস্বাস্থ্যকর ফি প্রতিযোগিতা - ফি নির্ধারণে নীতিমালা জরুরি, কম ফি নয়-মানসম্মত নিরীক্ষাই হোক প্রতিযোগিতার ভিত্তি একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা স্ন্যাপড্রাগন প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি পুঁজিবাজারে বন্ধ বিও হিসাব চালুর সিদ্ধান্তকে বিএসইসিকে ধন্যবাদ জানাল ডিবিএ ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম ‘মুক্ত পে’ চালু করল বাংলালিংক সিরাজগঞ্জে ১০৩টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার ইসলামী ব্যাংকের ৩টি নতুন বৈদেশিক মুদ্রা হিসাব উদ্বোধন বাংলাদেশ ব্যাংক ও সম্মিলিত ইসলামী ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষর
advertisement
আইন-আদালত

পৃথক হত্যা মামলায় সালমান-আনিসুল-পলক-দীপু মনিকে গ্রেফতার দেখিয়ে কারাগারে প্রেরণ

কর্পোরেট সংবাদ ডেস্ক: রাজধানী বাড্ডা থানার পৃথক তিন হত্যা মামলায় নতুন করে সাবেক সমাজকল্যাণ মন্ত্রী দীপু মনি, দুই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং এক মামলায় সাংবাদিক মোজাম্মেল হক বাবুকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।

বুধবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে তাদেরকে আদালতে আনা হয়। পরে ডিবি গুলশান জোনের পুলিশ পরিদর্শক মো. জেহাদ হোসেন আসামিদের এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরাফাতুল রাকিবের আদালত তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

রাষ্ট্রপক্ষকে সহায়তাকারী আইনজীবী জানান, এসব আসামি পুলিশ ও আওয়ামী লীগের সন্ত্রাসীদের ছাত্র জনতার মিছিলে সরাসরি গুলির নির্দেশ দেন এবং অংশ নেন। তারা কোনোভাবেই হত্যার দায় থেকে মুক্তি পেতে পারেন না। তারা জামিন পেলে বর্তমান স্থিতিশীল পরিস্থিতিতে বিঘ্ন ঘটবে।

অন্যদিকে আসামিদের নির্দোষ দাবি করে জামিন চান তাদের আইনজীবীরা। উভয় পক্ষের শুনানি শেষে ম্যাজিস্ট্রেট আরফাতুল রাকিব আসামিদের গ্রেপ্তার দেখিয়ে জামিন নামঞ্জুর করেন। পরে সব আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ২০ জুলাই বিকেল ৩টায় মেরুল বাড্ডার ডিআইটি প্রজেক্টের সামনে আসা মাত্রই আসামিরা গুলি চালায়। এলোপাতাড়ি গুলিতে ঘটনাস্থলেই নিহত হন মো. হাফিজুল শিকদার। এ ঘটনায় ১৭৯ জনকে আসামি করে নিহতের বাবা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।

আবার বৈষম্যবিরোরধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৫ আগস্ট বাড্ডা লিংক রোড দিয়ে ভিকটিম সোহাগ মিয়া তার কর্মস্থলে যাওয়ার পথে গুলিতে নিহত হন। এ ঘটনায় বাড্ডা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। আলাদা দুই মামলায় নতুন করে তাদের গ্রেফতার দেখানো হলো।

১৩ আগস্ট গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পলায়নরত অবস্থায় রাজধানীর সদরঘাট এলাকা থেকে সালমান এফ রহমান, আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেফতার করা হয়। নিউমার্কেট এলাকায় দোকান কর্মচারী শাহজাহান আলীকে (২৪) হত্যার অভিযোগে করা মামলায় পরদিন ১৪ আগস্ট তাদের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদ।

গত ১৯ আগস্ট রাতে ডা. দীপু মনিকে রাজধানীর বারিধারা থেকে গ্রেফতার করা হয়। মুদি দোকানদার আবু সায়েদকে হত্যার অভিযোগে মোহাম্মদপুর থানার একটি মামলায় পরদিন ২০ আগস্ট তার চারদিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগ উদ্দিন। এছাড়া বাড্ডা ফুজি টাওয়ারের সামনে সুমন সিকদারকে (৩১) গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় ২৪ আগস্ট তার চারদিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম।

গত ১৪ আগস্ট গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর খিলক্ষেত থানার নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে আত্মগোপনে থাকা অবস্থায় পলককে গ্রেফতার করে পুলিশ। পরদিন রাজধানীর পল্টনে কামাল মিয়া নামে এক রিকশাচালককে হত্যা মামলায় তার ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এছাড়া ১ সেপ্টেম্বর আলাদা আলাদা দুই হত্যা মামলায় তার তিন দিন করে ৬ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে একাধিক হত্যা মামলায় তারা আসামিরা।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ