শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
আইন-আদালত

গায়েবী মামলার ক্ষেত্রে দায়ীদের চিহ্নিত করতে কমিশন গঠনে হাইকোর্টে রিট

কর্পোরেট সংবাদ ডেস্ক : বিগত আওয়ামী লীগ সরকারের আমলে গায়েবী মামলা করার ক্ষেত্রে দায়ীদের চিহ্নিত করতে একটি বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট করা হয়েছে।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী তৈমুর আলম খন্দকার রিটটি করেছেন।

গায়েবী মামলা করার ক্ষেত্রে দায়ীদের আইনের আওতায় আনতে এবং মামলায় ক্ষতিগ্রস্তদের জন্য তদন্ত কমিশন কর্তৃক ক্ষতিপূরণ নির্ধারণের নির্দেশনা চাওয়া হয়েছে রিটে।

আইন মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, পুলিশের আইজি ও র‌্যাবের ডিজিসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ