মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিরোনাম
একযোগে ৭ ডেপুটি ও ১০ সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ সোনালী ব্যাংকের সঙ্গে বেসিক ব্যাংকের চুক্তি স্বাক্ষর মমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু দেশের বাজারে স্যামসাংয়ের প্রথম ৯৮-ইঞ্চির বিশাল টিভি উন্মোচন বছরে মিলবে ১ বিলিয়ন ডলার - ২৫ কোটি বৃক্ষ রোপণে কার্বন বাণিজ্যের বিশাল সম্ভাবনা অভিনেতা ও নৃত্য পরিচালক জাকির হোসেন আর নেই দুগ্ধ খামারিদের জন্য ডিজিটাল অর্থায়নে সিটি ব্যাংক-মিল্ক ভিটা ও অ্যাগ্রোশিফটের সমঝোতা ত্রিশালে তিন দিনের ব্যবধানে আবারও শিশু ধর্ষণের অভিযোগ, ইমাম আটক নোয়াখালীতে আ.লীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার এমবাপ্পের শততম ম্যাচে ফ্রান্সের দাপুটে জয়, রেকর্ডের পাতায় ফরাসি তারকা
advertisement
আইন-আদালত

গভীর রাতে চিৎকার চেঁচামেচির অপরাধে ১২ কিশোরকে গ্রেফতার  

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে চলাচলের রাস্তায় বেসামাল চিৎকার চেঁচামেচির অপরাধে ১২ কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। 

শনিবার (৭ অক্টোবর) দুপুরের দিকে আসামিদের নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোর্পদ করা হয়।  এর আগে, গতকাল শুক্রবার দিবাগত রাত পৌনে ২টার দিকে উপজেলার বসুরহাট পৌরসভার ২নম্বর ওয়ার্ডের রামদি বাইপাস সড়ক থেকে তাদের গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃতরা হলো, বসুরহাট পৌরসভার ৭নম্বর ওয়ার্ডের সৈকত হোসেন (২২) আবদুল্লাহ আল মামুন (১৮) সিরাজপুর ইউনিয়নের আবিদ শাহরিয়ার সিফাত (১৮) পৌরসভা ২নম্বর ওয়ার্ডের আহনাফ মাহি (১৮) তাহসিন সালমান (১৮) পৌরসভা ৪নম্বর ওয়ার্ডের মাহমুদুর রহমান জিসান (১৮) পৌরসভা ৯নম্বর ওয়ার্ডের মোনতাকিম হোসেন (১৮) মেহেদী হাসান (১৮) ইসপার হুদা তাবিব (১৮) পৌরসভা ৮নম্বর ওয়ার্ডের মো. ইকবাল তাহসিন (১৮) আরিফুর রহমান (১৮) পৌরসভা ৩নম্বর ওয়ার্ডের সাইফুল ইসলাম (১৮)।  

পুলিশ জানায়, গভীর রাতে জনসাধারণের চলাচলের রাস্তায় বেসামালভাবে শোরচিৎকার করাকালে ১২ কিশোরকে গ্রেফতার করে পুলিশ।  পরে শনিবার দুপুরে তাদের নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোর্পদ করা হয়।  

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেন বলেন, আসামিদের বিচারিক আদালতে সোর্পদ করা হয়েছে।  

কর্পোরেট সংবাদ/এএইচ

সর্বশেষ পাওয়া সংবাদ