শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ময়মনসিংহে ডিবি-ডিজিএফআই পরিচয়ে অপহরণ, গ্রেপ্তার ৫ তারাকান্দায় ৩৪০ বস্তা ইউরিয়া সার জব্দ, ৩ জনের বিরুদ্ধে  মামলা বেনাপোল সীমান্তে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মাদক রুখতে ৭৫ প্রতিষ্ঠান-সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার - ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের দেশের বাজারে বাড়লো স্বর্ণ ও রুপার দাম, ভরি কত? গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ
advertisement
আইন-আদালত

কাশিমপুর কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আরও এক কয়েদীকে গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার হতে পলাতক হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদী সোহাগ হাওলাদারকে যৌথ অভিযান চালিয়ে ঢাকার কেরানীগঞ্জ হতে গ্রেফতার করেছে র‍্যাব।

র‍্যাব-১ গাজীপুরের পোড়াবাড়ি ক্যাম্পের সহকারী পরিচালক মাহফুজুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ৬ আগস্ট কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের ভিতরে থাকা কারাবন্দিরা দাঙ্গা-হাঙ্গামা শুরু করে এবং কারাগারের ভেতরে ডিউটিরত কারারক্ষীদের জিম্মি করে পালানোর চেষ্টা করে এবং সকল ভবনের কারাবন্দিরা ভবন থেকে বের হয়ে একত্রিত হয়ে ভাংচুর, দাঙ্গা হাঙ্গামা ও অগ্নিসংযোগ শুরু করে। এমতাবস্থায়, চলামান দাঙ্গা হাঙ্গামার মধ্যে কারাবন্দি হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত কয়েদী সোহাগ হাওলাদার(৩৩)সহ অন্যান্য কারাবন্দিরা কারাভ্যন্তরে বৈদ্যুতিক পিলার ভেঙে মই বানিয়ে বাউন্ডারীর উপর দিয়ে কারাগারের পশ্চিম দিক দিয়ে পালিয়ে যায়। এই ঘটনার পর কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে জেলার লুৎফর রহমান বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। পরবর্তীতে র‍্যাব-১, পোড়াবাড়ী ক্যাম্প এর আভিযানিক দল বিষয়টি আমলে নিয়ে ছায়াতদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় বুধবার রাতে গাজীপুর গোপন সংবাদের ভিত্তিতে মৃত্যুদন্ডপ্রাপ্ত কয়েদী সোহাগ হাওলাদার(৩৩)কে ঢাকা জেলার কেরানীগঞ্জ থানাধীন হাসনাবাদ এলাকায় যৌথ অভিযান চালিয়ে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামী‘কে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জিএমপি, গাজীপুর কোনাবাড়ী থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ