শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বিওয়াইডি গাড়ি ক্রয়ে গ্রাহকদের বিশেষ অটোলোন সুবিধা দেবে আইএফআইসি ব্যাংক ডাকাতি করতে এসে সন্তানকে বেঁধে রেখে মাকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ১ রিট নিষ্পত্তি বাড়ছে হাইকোর্টে : বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ রিয়াদে বিমান হামলার সতর্কতা জারি সৌদির, শোনা গেল বিস্ফোরণের শব্দ সালমান শাহর জন্মদিন আজ ময়মনসিংহে ডিবি-ডিজিএফআই পরিচয়ে অপহরণ, গ্রেপ্তার ৫ তারাকান্দায় ৩৪০ বস্তা ইউরিয়া সার জব্দ, ৩ জনের বিরুদ্ধে  মামলা বেনাপোল সীমান্তে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মাদক রুখতে ৭৫ প্রতিষ্ঠান-সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার - ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের
advertisement
আইন-আদালত

ময়মনসিংহে রওশন এরশাদ ও সাবেক ডিসি’র নামে মামলা

ময়মনসিংহ ব্যুরো : জাতীয় সংসদের সাবেক বিরোধী দলীয় নেত্রী ও ময়মনসিংহ-৪ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য রওশন এরশাদ এবং ময়মনসিংহের সাবেক জেলা প্রশাসক (ডিসি)মোস্তাকীম বিল্লাহ ফারুকীকে আসামি করে আদালতে মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (১১ সেপ্টেম্বর) বিকেলে ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) নেতা খালেদুজ্জামান পারভেজ বাদী হয়ে ময়মনসিংহের ১ নম্বর আমলি আদালতে এ মামলা দায়ের করেন।

ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির বর্তমান অডিটর অ্যাডভোকেট কামরুল হাসান কিরণ জানান, বিগত দশম জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৪ (সদর) আসনে ন্যাপের কুঁড়েঘর প্রতীকে প্রার্থী হন বাদী খালেদুজ্জামান পারভেজ। তার বিপরীতে এই আসনে মহাজোটের একক প্রার্থী ছিলেন বেগম রওশন এরশাদ। এ ঘটনায় ২০২৩ সালের ১৪ ডিসেম্বর রাতে সাদা পোশাকের একদল অজ্ঞাত লোক জোরপূর্বক মামলার বাদীকে তুলে নিয়ে আসামিদের প্রত্যক্ষ মদত ও সহযোগিতায় মৃত্যুর ভয় দেখিয়ে মনোনয়ন প্রত্যাহার করায়। এতে বাদীর অপূরণীয় ক্ষতি হয়েছে। মামলায় রওশন এরশাদ ও সাবেক জেলা প্রশাসক ছাড়াও অজ্ঞাত আরও ১২ জনকে আসামি করা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্তের দায়িত্ব দিয়েছেন।

এই মামলার বাদী খালেদুজ্জামান পারভেজ বলেন, ন্যায় বিচারের আশায় রাজনৈতিক পট পরিবর্তন হওয়ায় আমি এই মামলাটি দায়ের করেছি। মামলার শুনানিতে বাদীর পক্ষে অ্যাডভোকেট রিয়াদ মোঃ সাঈদ, মোঃ বিল্লাল হোসেনসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

সর্বশেষ পাওয়া সংবাদ