রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সিগারেট-ওষুধসহ ১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক জাতিসংঘে প্রথম ভাষণে গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু সেপ্টেম্বরে ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১৮৭ কোটি ৭০ লাখ ডলার যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের বোর্ড ও দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত জামায়াত নেতাকে মারধর - সাবেক সভাপতিসহ বিএনপির ২০ জনের বিরুদ্ধে মামলা ‘ফিফা আসিয়ান কাপ-২০২৬’ সরাসরি দেখা যাবে টফিতে ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা মমেক হাসপাতালে হাম উপসর্গে শিশু ও ডেঙ্গু জ্বরে যুবকের মৃত্যু
advertisement
আইন-আদালত

বেনাপোলে সোনা চোরাচালন মামলায় রাজ্জাকের ১৪ বছরের জেল

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: যশোরে সোনা চোরাচালান মামলায় বেনাপোল পোর্টথানা চিহ্নিত চোরাকারবারি রাজ্জাক সরদারের ১৪ বছরের কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত।

বুধবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ শিমুল কুমার বিশ্বাস এ আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত আসামি রাজ্জাক বেনাপোলের বারোপোতা গ্রামের মৃত সমসের সরদারের ছেলে।

আদালত সূত্র জানায়, ২০২৩ সালের ১৭ জানুয়ারি দুপুর ২টা ৪৫ মিনিটে বিজিবি সদস্যদের কাছে খবর আসে মোটসাইকেলে এক চোরাকারবারি সোনা নিয়ে ভারতে পাচারের জন্য শার্শা উপজেলার পাঁচভুলাট গ্রামের দিকে আসছে।

তাৎক্ষণিক বিজিবির টিম ওই গ্রামে অবস্থান নেয়। কিছু সময় পর নয়কোনা বটতলা কাঁচারাস্তা দিয়ে এক যুবককে মোটরসাইকেলে আসতে দেখে বিজিবি। এসময় তাকে থামতে বললে দ্রুত মোটরসাইকেল চালিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এরপর বিজিবি তাতে তাড়া করে আটক করে। পরবর্তীতে ওই মোটরসাইকেলের চেচিসের মধ্যে থেকে বিশেষ কায়দায় লোকানো অবস্থায় ৬৩পিস সোনারবার উদ্ধার করেন বিজিবি সদস্যরা। যার ওজন সাত কেজি তিনশ’ ৩৭ গ্রাম। বাজার দাম পাঁচ কোটি ৮৯ লাখ ৩১ হাজার একশ’ ৯৪ টাকা।

এ ঘটনায় বিজিবি ক্যাম্প শার্শার হাবিলদার নাসিম উদ্দীন বাদী হয়ে আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় মামলা করেন। এসআই মাহফুজ হোসেন মামলাটি তদন্ত করে রাজ্জাক সরদারকে অভিযুক্ত করে চার্জশিট জমা দেন। সর্বশেষ বুধবার এ মামলার রায় ঘোষণার দিনে আসমির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক রাজ্জাকের উপস্থিতিতে ১৪ বছরের সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই মাসের কারাদন্ডের আদেশ দেন।

সর্বশেষ পাওয়া সংবাদ