রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সিগারেট-ওষুধসহ ১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক জাতিসংঘে প্রথম ভাষণে গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু সেপ্টেম্বরে ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১৮৭ কোটি ৭০ লাখ ডলার যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের বোর্ড ও দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত জামায়াত নেতাকে মারধর - সাবেক সভাপতিসহ বিএনপির ২০ জনের বিরুদ্ধে মামলা ‘ফিফা আসিয়ান কাপ-২০২৬’ সরাসরি দেখা যাবে টফিতে ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা মমেক হাসপাতালে হাম উপসর্গে শিশু ও ডেঙ্গু জ্বরে যুবকের মৃত্যু
advertisement
আইন-আদালত

ছাত্র হত্যার আসামি কিলার অনিক মহেশপুর সীমান্ত থেকে গ্রেফতার

আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধি: ভারতে পালানের সময় ছাত্র হত্যা মামলার আসামী তারেক আহাম্মেদ অনিক (৩৪) ওরফে কিলার অনিককে ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্ত থেকে গ্রেফতার করেছে মহেশপুর ৫৮ বিজিবি।

ওয়ার্ড যুবলীগের নেতা কিলার অনিক ঢাকা মহানগর যুবলীগের সহ-সভাপতি হাজী আবু তাহেরের ছেলে। তার বাড়ি বাড্ডা থানার উত্তর বাড্ডা এলাকার ভাওয়ালীপাড়ায়। তার বিরুদ্ধে বাড্ডা থানায় হত্যাসহ ৪টি মামলা রয়েছে।

মঙ্গলবার বিজিবি’র এক প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মঙ্গলবার ভোর রাতে মহেশপুর উপজেলার মাটিলা সীমান্ত দিয়ে ভারতে পালানোর চেষ্টা করছিলেন অনিক। গোপন সুত্রে খবর পেয়ে বিজিবি সদস্যরা তাকে গ্রেফতার করে মহেশপুর থানায় সোপর্দ করে।

মহেশপুরের খালিশপুর-৫৮ বিজিবির উপ-পরিচালক মেজর মোল্লা ওবায়েদুর রহমান জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র হত্যা মামলার অন্যতম আসামী অনিক। তিনি মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালিয়ে যাওয়ার খবর পেয়ে মহেশপুরের মাটিলা সীমান্তে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। বিজিবির জিজ্ঞাসাবাদে অনিক ছাত্র হত্যাসহ একাধিক হত্যা মামলায় সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তারেক আহম্মেদ অনিক ঢাকা বাড্ডা এলাকায় কিলার অনিক নামে সমধিক পরিচিত বলে জানিয়েছেন বিজিবি’র ওই কর্মকর্তা।

সর্বশেষ পাওয়া সংবাদ