সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সিগারেট-ওষুধসহ ১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক জাতিসংঘে প্রথম ভাষণে গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু সেপ্টেম্বরে ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১৮৭ কোটি ৭০ লাখ ডলার যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের বোর্ড ও দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত জামায়াত নেতাকে মারধর - সাবেক সভাপতিসহ বিএনপির ২০ জনের বিরুদ্ধে মামলা ‘ফিফা আসিয়ান কাপ-২০২৬’ সরাসরি দেখা যাবে টফিতে ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা মমেক হাসপাতালে হাম উপসর্গে শিশু ও ডেঙ্গু জ্বরে যুবকের মৃত্যু
advertisement
আইন-আদালত

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের বিরুদ্ধে মামলার আবেদন

কর্পোরট সংবাদ ডেস্ক: প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও জাল-জালিয়াতির অভিযোগ এনে সাবেক প্রধান বিচারপতি ও আইন কমিশনের সদ্য সাবেক চেয়ারম্যান খায়রুল হকের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। আজ রোববার (১৮ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথির আদালতে এ মামলার আবেদন করেন ইমরুল হাসান নামে একজন আইনজীবী।

আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করেছেন। এ বিষয়ে পরে আদেশ দেওয়া হবে বলে জানিয়েছেন বাদী ইমরুল হাসান।

তিনি বলেন, সংবিধানে ত্রয়োদশ সংশোধনী মামলায় প্রকাশ্য আদালতে ঘোষিত রায়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ দুই মেয়াদে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল রাখার মত দেন। কিন্তু সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক তৎকালীন ক্ষমতাসীন সরকারকে সুবিধা প্রদানের জন্য মামলার নথি নিজ জিম্মায় রেখে পরে ২০১২ সালে মামলার পূর্ণাঙ্গ রায় দেন যা প্রতারণামূলক ও জালজালিয়াতি পূর্ণ।

সর্বশেষ পাওয়া সংবাদ