মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিরোনাম
একযোগে ৭ ডেপুটি ও ১০ সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ সোনালী ব্যাংকের সঙ্গে বেসিক ব্যাংকের চুক্তি স্বাক্ষর মমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু দেশের বাজারে স্যামসাংয়ের প্রথম ৯৮-ইঞ্চির বিশাল টিভি উন্মোচন বছরে মিলবে ১ বিলিয়ন ডলার - ২৫ কোটি বৃক্ষ রোপণে কার্বন বাণিজ্যের বিশাল সম্ভাবনা অভিনেতা ও নৃত্য পরিচালক জাকির হোসেন আর নেই দুগ্ধ খামারিদের জন্য ডিজিটাল অর্থায়নে সিটি ব্যাংক-মিল্ক ভিটা ও অ্যাগ্রোশিফটের সমঝোতা ত্রিশালে তিন দিনের ব্যবধানে আবারও শিশু ধর্ষণের অভিযোগ, ইমাম আটক নোয়াখালীতে আ.লীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার এমবাপ্পের শততম ম্যাচে ফ্রান্সের দাপুটে জয়, রেকর্ডের পাতায় ফরাসি তারকা
advertisement
আইন-আদালত

রাজধানীতে অপহরণকারী চক্রের মূলহোতা সহ ০৮ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর রামপুরা এলাকার বহুল আলোচিত অপহরণপূর্বক মুক্তিপণ আদায়কারী চক্রের মূলহোতা মোঃ শামীম হোসেন নাঈম (২১) সহ ০৮ জন কুখ্যাত অপহরনকারীকে রাজধানীর যাত্রাবাড়ি এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৩।

আটককৃতরা হলেন, ১) মোঃ শামীম হোসেন নাঈম ২। মোঃ শান্ত মিয়া (৩৫), ৩। মোঃ সাইদুল ইসলাম (১৮), ৪। মোঃ দুলাল হোসেন (৩৫), ৫। রাকিব ইসলাম (২৩), ৬। সুমন সরকার (২৭), ৭। মিঠুন মিয়া (২৩), ৮। মোঃ সাইফুল ইসলাম মুন্না (২৬)।

আজ (২ অক্টোবর) গভীর রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৩।

র‌্যাব জানায়, তারা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ রাজধানীর বিভিন্ন এলাকায় সাধারণ মানুষকে বিভিন্নভাবে প্রলুব্ধ করে কৌশল অবলম্বন করে মোবাইলের মাধ্যমে ফোন করে নারীদের সাথে যৌন কাজে লিপ্ত করার কথা বলে পূর্ব-পরিকল্পিত স্থানে বা ভবনে ভিকটিমদের নিয়ে আসে। পরবর্তীতে ভিকটিমদের একটি কক্ষে প্রবেশ করিয়ে তার অশ্লীল চিত্র ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করার হুমকিসহ জোরপূর্বক আটক রেখে নির্যাতন করে বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকি দিয়ে তাদের পরিবার থেকে মুক্তিপণ আদায় করে আসছে। আসামিদের কর্মকান্ড র‌্যাব-৩ এর গোয়েন্দা সদস্যদের পূর্বে হতে নজরধারী ও বিচক্ষনতায় থাকায় তাদেরকে আটক করতে সক্ষম হয়।

কর্পোরেট সংবাদ/এএইচ

সর্বশেষ পাওয়া সংবাদ