সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সিগারেট-ওষুধসহ ১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক জাতিসংঘে প্রথম ভাষণে গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু সেপ্টেম্বরে ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১৮৭ কোটি ৭০ লাখ ডলার যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের বোর্ড ও দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত জামায়াত নেতাকে মারধর - সাবেক সভাপতিসহ বিএনপির ২০ জনের বিরুদ্ধে মামলা ‘ফিফা আসিয়ান কাপ-২০২৬’ সরাসরি দেখা যাবে টফিতে ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা মমেক হাসপাতালে হাম উপসর্গে শিশু ও ডেঙ্গু জ্বরে যুবকের মৃত্যু
advertisement
আইন-আদালত

ড. ইউনূসের ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট

কর্পোরট সংবাদ ডেস্ক: এনবিআরের পাওনা ৬৬৬ কোটি টাকা ড. ইউনূসকে পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। আজ রোববার (৪ আগস্ট) এ রায় দেয়া হয়। এর আগে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ও গ্রামীণ ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা করফাঁকি মামলার প্রথম দিনের শুনানি শেষ হয়।

শ্রম আইন লঙ্ঘনের মামলায় ড. মুহাম্মদ ইউনূসসহ ৪ জনের জামিনের মেয়াদ বাড়িয়েছেন আদালত। অন্যদিকে গত শনিবার আরেক মামলায় আপিলের জন্য হাইকোর্টের আদেশে ব্যাংকে ৫৪ কোটি টাকা জমা দেন ড. ইউনূস।

গত ১১ মার্চ শ্রম আইন লঙ্ঘনের মামলায় লিখিত আদেশে আদালত বলেন, এ মামলার আপিল শুনানির জন্য আগামী ১৬ এপ্রিল দিন ধার্য করা হয়েছে। ওইদিন ফের হাজির হতে হবে ড. ইউনূসসহ ৪ জনকে। ইউনূসের জামিনের মেয়াদ বাড়ানো নিয়ে শ্রম আদালতের লিখিত রায়ে বিষয়টি উল্লেখ করা হয়েছে।

এর আগে ৩ মার্চ এ মামলায় জামিনের মেয়াদ শেষ হওয়ায় শ্রম আপিল ট্রাইব্যুনালে হাজির হয়ে জামিন আবেদন করেন ড. ইউনূস। সেই সঙ্গে জামিন নিতে আসেন গ্রামীণ টেলিকমের আরও তিনজন। ওইদিন এ মামলায় আপিল শুনানির জন্য ১৬ এপ্রিল দিন ধার্য করেন আদালত। তার আগে গত ২৮ জানুয়ারি খালাস চেয়ে আপিল করেন ড. মুহাম্মদ ইউনূস।

২৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ২০২২ সালের ৪ জুলাই গ্রামীণ টেলিকমের ৮ কর্মকর্তাসহ ১৪ জনের বিরুদ্ধে মামলাটি করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। পরে অভিযোগের প্রাথমিক প্রমাণ মেলায় অধ্যাপক ইউনূসসহ তাদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে সংস্থাটি।

সর্বশেষ পাওয়া সংবাদ