সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সিগারেট-ওষুধসহ ১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক জাতিসংঘে প্রথম ভাষণে গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু সেপ্টেম্বরে ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১৮৭ কোটি ৭০ লাখ ডলার যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের বোর্ড ও দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত জামায়াত নেতাকে মারধর - সাবেক সভাপতিসহ বিএনপির ২০ জনের বিরুদ্ধে মামলা ‘ফিফা আসিয়ান কাপ-২০২৬’ সরাসরি দেখা যাবে টফিতে ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা মমেক হাসপাতালে হাম উপসর্গে শিশু ও ডেঙ্গু জ্বরে যুবকের মৃত্যু
advertisement
আইন-আদালত

শার্শায় অস্ত্র মামলায় ইয়াসিনের ১৭ বছর কারাদণ্ড

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: অস্ত্র মামলায় যশোরের শার্শা উপজেলার বারোপোতা গ্রামের সন্ত্রাসী ইয়াসিন আলীকে ১৭ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন যশোরের একটি আদালত।

মঙ্গলবার (৩০ জুলাই) অতিরিক্ত দায়রা জজ শিমুল কুমার বিশ্বাস এক রায়ে এ আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত ওই ব্যক্তি গ্রামটির ফজলুর রহমান ‘চেয়ারম্যানের’ ছেলে।

মামলার অভিযোগে জানা গেছে, ২০১৫ সালের ৩১ ডিসেম্বর শার্শা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে নাভারণের খাজুরায় মীম ফিলিং স্টেশন এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন ইয়াছিন আলীকে আটক ও তার কাছ থেকে একটি ওয়ান শুটারগান এবং এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় এসআই খাইরুল আলম আটক ইয়াসিনের বিরদ্ধে শার্শা থানায় অস্ত্র আইনে মামলা করেন। তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা এসআই মুরাদ হোসেন আটক ইয়াসিনকে অভিযুক্ত করে ২০১৬ সালের ১৫ জানুয়ারি আদালতে চার্জশিট জমা দেন। দীর্ঘ সাক্ষীগ্রহণ শেষে আসামি ইয়াসিন আলীর বিরুদ্ধে অস্ত্র আইনের ১৯ এর (এ) ধারার অভিযোগ প্রমাণিত হওয়ায় ১০ বছর সশ্রম কারাদণ্ড ও ১৯ এর (এফ) ধারার অভিযোগ প্রমাণিত হওয়ায় ৭ বছর সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন বিচারক। সাজাপ্রাপ্ত কারাগারে আটক আছে।

সর্বশেষ পাওয়া সংবাদ