সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সিগারেট-ওষুধসহ ১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক জাতিসংঘে প্রথম ভাষণে গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু সেপ্টেম্বরে ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১৮৭ কোটি ৭০ লাখ ডলার যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের বোর্ড ও দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত জামায়াত নেতাকে মারধর - সাবেক সভাপতিসহ বিএনপির ২০ জনের বিরুদ্ধে মামলা ‘ফিফা আসিয়ান কাপ-২০২৬’ সরাসরি দেখা যাবে টফিতে ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা মমেক হাসপাতালে হাম উপসর্গে শিশু ও ডেঙ্গু জ্বরে যুবকের মৃত্যু
advertisement
আইন-আদালত

সিংগাইরে ১৪ লাখ টাকার হেরোইন ও ইয়াবাসহ গ্রেফতার ২

সাইফুল ইসলাম তানভীর, মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইরে হেরোইন ও ইয়াবা ট্যাবলেটসহ ২ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে মানিকগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এ সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১শত গ্রাম হেরোইন ও ১২শত পিস ইয়াবা ট্যাবলেট। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ১৩ লক্ষ ৬০ হাজার টাকা।

শনিবার (২৭ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন মানিকগঞ্জ জেলা গোয়েদা শাখা ইনচার্জ আবুল কালাম।

গ্রেফতারকৃতরা হলো-উজেলার চন্দহর ইউনিয়নের চর চান্দহর গ্রামের মোঃ কুরবান আলীর ছেলে মোঃ মুক্তার হোসেন (৪৭) ও চর চামটা গ্রামের মৃত আব্দুর রফিকের ছেলে মোঃ সুমন মিয়া (২৮)।

শুক্রবার (২৬ জুলাই) রাত ১০টার দিকে উপজেলার চান্দহর ইউনিয়নের চর চান্দহর পশ্চিম পাড়া জামে মসজিদের উত্তর পাশের কাঁচা রাস্তার উপর থেকে তাদের গ্রেফতার করে ডিবি।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মানিকগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের একটি আভিধানিক দল চান্দহর ইউনিয়নের চর চান্দহর গ্রামে অভিযান চালিয়ে মুক্তার হোসেনকে ৮০ গ্রাম হেরোইন ও ১হাজর পিস ইয়াবা এবং সুমন মিয়াকে ২০গ্রাম হেরোইন ও ২শত পিস ইয়াবাসহ গ্রেফতার করে।

জেলা গোয়েন্দা শাখা ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) আবুল কালাম বলেন, এ সংক্রান্তে সিংগাইর থানায় ১টি মামলা রুজু হয়েছে। এছাড়া গ্রেফতারকৃতদের শনিবার কোর্টে সোপর্দ করা হবে।

সর্বশেষ পাওয়া সংবাদ