সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সিগারেট-ওষুধসহ ১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক জাতিসংঘে প্রথম ভাষণে গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু সেপ্টেম্বরে ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১৮৭ কোটি ৭০ লাখ ডলার যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের বোর্ড ও দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত জামায়াত নেতাকে মারধর - সাবেক সভাপতিসহ বিএনপির ২০ জনের বিরুদ্ধে মামলা ‘ফিফা আসিয়ান কাপ-২০২৬’ সরাসরি দেখা যাবে টফিতে ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা মমেক হাসপাতালে হাম উপসর্গে শিশু ও ডেঙ্গু জ্বরে যুবকের মৃত্যু
advertisement
আইন-আদালত

নরসিংদীর কারাগার থেকে পালানো ৩৩১ বন্দির আত্মসমর্পণ, দুই নারী জঙ্গি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: নরসিংদী জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া মৌসুমী ও খাদিজা নামে দুই নারী জঙ্গিকে ঢাকা থেকে গ্রেফতার করেছে এন্ট্রি টেরিজম স্কোয়াড। বুধবার (২৪ জুলাই) সকালে রাজধানী ঢাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) অনির্বাণ চৌধুরী।

তিনি বলেন, কারাগার থেকে পালিয়ে যাওয়া ৯ জঙ্গির মধ্যে এখনও ৭ জঙ্গি ধরাছোঁয়ার বাইরে রয়েছে। তাদেরকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। খুব শিগগিরই তাদেরকে আইনের আওতায় আনা হবে।

তিনি আরো বলেন, নরসিংদী জেলা কারাগারে ভাঙচুরসহ অগ্নিসংযোগের ঘটনায় লুট হওয়া ৮৫টি রাইফেলের মধ্যে ৩৯টি ৮ হাজার ১৫টি গুলির মধ্যে ১ হাজার ৬৭টি গুলি উদ্ধার করা হয়েছে।

এর আগে এ কার্যক্রমের প্রথমদিন মঙ্গলবার সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত পালিয়ে যাওয়া ১২৮ জন পলাতক কারাবন্দি আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করেন বলে জানান নরসিংদী আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট কাজী নাজমুল ইসলাম। আত্মসমর্পণকারী বন্দিদের মধ্যে চারজন নারীও ছিলো। এছাড়া পালিয়ে যাওয়ার পর থেকে বিভিন্ন সময় আরও ৬৫ জন বন্দিসহ আজ বুধবার বেলা ২টা পর্যন্ত সর্বমোট ৩৩১ জন বন্দি আত্মসমর্পণ করেন।

কারাগার থেকে পালানো সব বন্দি আত্মসমর্পণ করা না পর্যন্ত এ প্রক্রিয়া চলমান থাকবেন বলে তিনি জানান।

সর্বশেষ পাওয়া সংবাদ