মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিরোনাম
একযোগে ৭ ডেপুটি ও ১০ সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ সোনালী ব্যাংকের সঙ্গে বেসিক ব্যাংকের চুক্তি স্বাক্ষর মমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু দেশের বাজারে স্যামসাংয়ের প্রথম ৯৮-ইঞ্চির বিশাল টিভি উন্মোচন বছরে মিলবে ১ বিলিয়ন ডলার - ২৫ কোটি বৃক্ষ রোপণে কার্বন বাণিজ্যের বিশাল সম্ভাবনা অভিনেতা ও নৃত্য পরিচালক জাকির হোসেন আর নেই দুগ্ধ খামারিদের জন্য ডিজিটাল অর্থায়নে সিটি ব্যাংক-মিল্ক ভিটা ও অ্যাগ্রোশিফটের সমঝোতা ত্রিশালে তিন দিনের ব্যবধানে আবারও শিশু ধর্ষণের অভিযোগ, ইমাম আটক নোয়াখালীতে আ.লীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার এমবাপ্পের শততম ম্যাচে ফ্রান্সের দাপুটে জয়, রেকর্ডের পাতায় ফরাসি তারকা
advertisement
আইন-আদালত

মধুবনকে লাখ টাকা জরিমানা

তিমির বনিক, ষ্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের কুলাউড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মধুবন অভিজাত মিষ্টি বিপণীকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান এই অভিযান পরিচালনা করে মধুবনকে জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, রবিবার (২৪ সেপ্টেম্বর) সকালে ঢাকায় যাওয়ার পথে কুলাউড়ার মধুবন মিষ্টি বিপণী থেকে ১০ পিস সন্দেশ মিষ্টি কিনেন সাপ্তাহিক বেনিআসহকলার সম্পাদক আশরাফুল ইসলাম খাঁন হিরো। গাড়িতে বসে পরিবারকে নিয়ে মিষ্টি খাওয়ার পর তারা বমি ও ডায়রিয়ায় আক্রান্ত হন।

পরবর্তীতে আশরাফুল ইসলাম কুলাউড়ার ইউএনওকে বিষয়টি অবগত করেন। পরে ইউএনও জেলা খাদ্য নিরাপদ কর্তৃপক্ষকে বিষয়টি জানালে সোমবার মধুবনে অভিযান চালিয়ে ১ লাখ টাকা জরিমানা করা হয়। অভিযানকালে মধুবন থেকে পঁচা মিষ্টি জব্দ করে বিনষ্ট করা হয়।

অভিযানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটকে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সৌরভ রায়, জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক দীপংকর ব্রহ্মচারী, কুলাউড়া উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক জসিম উদ্দিন আহমদসহ থানা পুলিশের একটি দল সহযোগিতা করে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান জরিমানার বিষয়টি নিশ্চিত করে জানান, জনস্বার্থে প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।

কর্পোরেট সংবাদ/এএইচ

সর্বশেষ পাওয়া সংবাদ