মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিরোনাম
অভিনেতা ও নৃত্য পরিচালক জাকির হোসেন আর নেই দুগ্ধ খামারিদের জন্য ডিজিটাল অর্থায়নে সিটি ব্যাংক-মিল্ক ভিটা ও অ্যাগ্রোশিফটের সমঝোতা ত্রিশালে তিন দিনের ব্যবধানে আবারও শিশু ধর্ষণের অভিযোগ, ইমাম আটক নোয়াখালীতে আ.লীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার এমবাপ্পের শততম ম্যাচে ফ্রান্সের দাপুটে জয়, রেকর্ডের পাতায় ফরাসি তারকা রায়গঞ্জে সাবেক ছাত্রলীগ নেতা জুবায়ের গ্রেপ্তার আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা তা ঠিক করবে আদালত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ২৯ জুন ফনিক্স ফাইন্যান্সের বোর্ড সভা মৃত্যুর ৩০ বছর পর সালমান শাহর মরদেহ উত্তোলনের আদেশ বাতিল পবিত্র আশুরা - আশুরার তাজিয়া মিছিল নিয়ে ডিএমপির কড়া নির্দেশনা, নিষিদ্ধ ধারালো অস্ত্র ও পটকা
advertisement
আইন-আদালত

চুয়াডাঙ্গায় ফার্মেসি মালিককে ৫০ হাজার টাকা জরিমানা 

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পসডাঙ্গা বাজারে অভিযান চালিয়ে মেসার্স ঔষধ বিতান নামের এক ফার্মেসিকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফ্তর। মেয়াদোত্তীর্ণ ওষুধ ও বিক্রয় নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির অভিযোগে ফার্মেসি মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। আজ মঙ্গলবার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক সজল আহম্মেদের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। 

এ সময় সজল আহম্মেদ বলেন, মঙ্গলবার দুপুরে দামুড়হুদা উপজেলার কার্পাসডাংগা বাজার এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে আলু, পেয়াজ, সবজি ও ফার্মেসিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানে তদারকি করা হয়।

এসময় কার্পাসডাঙ্গা বাজারে মেসার্স ঔষধ বিতান নামের ফার্মেসিতে তদারকি করা হলে প্রচুর পরিমাণ মেয়াদোত্তীর্ণ ও বিক্রয় নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ পাওয়া যায়। এছাড়া কমার্শিয়াল প্যাকেটের মধ্যে লুকিয়ে ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ বিক্রয় এবং একই প্যাকেটের মধ্যে ভালো ও মেয়াদোত্তীর্ণ ওষুধ মিশিয়ে বিক্রির প্রমান পাওয়া যায়। এসমস্ত অপরাধে প্রতিষ্ঠানটির মালিক এমদাদুল হককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ও ৫১ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া কার্পাসডাঙ্গা বাজারের আলু, পেয়াজ, ডিম সবজিসহ পাইকারি আড়ত ও খুচরা বাজার তদারকি করা হয়। ক্রয়-বিক্র‍য় ভাউচার সংরক্ষণ, মুল্যতালিকা প্রদর্শন ও সরকারের নির্ধারিত দাম বাস্তবায়নের বিষয়ে নির্দেশনা দেয়া হয়।

এ সময় উপস্থিত ব্যবসায়ী ও জনসাধারণকে এ বিষয়ে সতর্ক করা হয় ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

অভিযানে সহযোগিতায় ছিলেন এস আই ইমরানের নেতৃত্বে কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির একটি টিম।

জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান সজল আহম্মেদ। 

কর্পোরেট সংবাদ/এএইচ

সর্বশেষ পাওয়া সংবাদ