মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিরোনাম
অভিনেতা ও নৃত্য পরিচালক জাকির হোসেন আর নেই দুগ্ধ খামারিদের জন্য ডিজিটাল অর্থায়নে সিটি ব্যাংক-মিল্ক ভিটা ও অ্যাগ্রোশিফটের সমঝোতা ত্রিশালে তিন দিনের ব্যবধানে আবারও শিশু ধর্ষণের অভিযোগ, ইমাম আটক নোয়াখালীতে আ.লীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার এমবাপ্পের শততম ম্যাচে ফ্রান্সের দাপুটে জয়, রেকর্ডের পাতায় ফরাসি তারকা রায়গঞ্জে সাবেক ছাত্রলীগ নেতা জুবায়ের গ্রেপ্তার আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা তা ঠিক করবে আদালত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ২৯ জুন ফনিক্স ফাইন্যান্সের বোর্ড সভা মৃত্যুর ৩০ বছর পর সালমান শাহর মরদেহ উত্তোলনের আদেশ বাতিল পবিত্র আশুরা - আশুরার তাজিয়া মিছিল নিয়ে ডিএমপির কড়া নির্দেশনা, নিষিদ্ধ ধারালো অস্ত্র ও পটকা
advertisement
আইন-আদালত

চুয়াডাঙ্গায় ভোক্তার অভিযানে দু’টি প্রতিষ্ঠানকে ৬৫ হাজার টাকা জরিমানা 

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় অভিযান চালিয়ে দু’টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, মূল্য তালিকা প্রদর্শন না করা এবং পাইকারি ও খুচরা গ্যাস বিক্রির ভাউচার প্রদর্শন না করার অপরাধে দু’টি প্রতিষ্ঠানকে ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়। 

1694856447946

চুয়াডাঙ্গা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক সজল আহম্মেদ বলেন, শনিবার দুপুরে জীবননগর বাজার, উপজেলা গেট ও হাসপাতাল রোড এলাকায়  অভিযান পরিচালিত হয়। অভিযানে আলু, পেয়াজ, ডিম, গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানে তদারকি করা হয়।

এ সময় মেসার্স জীবননগর গ্যাস হাউজ কর্তৃক ১২৪০ টাকায় কেনা ১২ কেজির সিলিন্ডার গ্যাস ১৪৫০ টাকায় পাইকারি বিক্রয় করার প্রমাণ পাওয়া যায় যেখানে সরকার নির্ধারিত মুল্য ১২৮৪ টাকা। এছাড়া প্রতিষ্ঠানে মুল্যতালিকা প্রদর্শন করা হয়নি। অতিরিক্ত মুল্যে গ্যাস বিক্রির অপরাধে প্রতিষ্ঠান মালিক ইকবাল উদ্দিনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অপর একটি প্রতিষ্ঠান মেসার্স মিনহাজ গ্যাস ঘর কর্তৃক গ্যাসের মুল্যতালিকা প্রদর্শন না করা এবং পাইকারি ও খুচরা গ্যাস বিক্রির ভাউচার প্রদান না করার অপরাধে প্রতিষ্ঠান মালিক মতিয়ার রহমানকে ৩৮ ও ৪৫ ধারায় ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে দু’টি প্রতিষ্ঠানকে মোট ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়। 

এ সময় জীবননগর কাঁচা বাজারে আলু, পেয়াজ, ডিমসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য তদারকি করা হয় এবং সবাইকে মুল্যতালিকা প্রদর্শন, ক্রয় বিক্রয় ভাউচার সংরক্ষণ ও সরকার নির্ধারিত মুল্যে পণ্য বিক্রির ব্যাপারে সতর্ক করা হয় ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

অভিযানে সহযোগিতায় ছিলেন জীবননগর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আনিসুর রহমান ও চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি টিম।

জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান সজল আহম্মেদ। 

কর্পোরেট সংবাদ/এএইচ

সর্বশেষ পাওয়া সংবাদ