মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিরোনাম
এমবাপ্পের শততম ম্যাচে ফ্রান্সের দাপুটে জয়, রেকর্ডের পাতায় ফরাসি তারকা রায়গঞ্জে সাবেক ছাত্রলীগ নেতা জুবায়ের গ্রেপ্তার আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা তা ঠিক করবে আদালত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ২৯ জুন ফনিক্স ফাইন্যান্সের বোর্ড সভা মৃত্যুর ৩০ বছর পর সালমান শাহর মরদেহ উত্তোলনের আদেশ বাতিল পবিত্র আশুরা - আশুরার তাজিয়া মিছিল নিয়ে ডিএমপির কড়া নির্দেশনা, নিষিদ্ধ ধারালো অস্ত্র ও পটকা চিড়িয়াখানা থেকে বিএলআরআই-এ ‘ডোনাল্ড ট্রাম্প’, গঠনে ১৩ সদস্যের কমিটি বৈষম্য দূর করে শিক্ষাকে আধুনিকীকরণ করা হচ্ছে: শিক্ষামন্ত্রী ফুটবল ইতিহাসের নতুন রেকর্ড - বিশ্বকাপে এখন সবার ওপরে মেসি! হরমুজ প্রণালি অতিক্রম করল ‘এমভি বাংলার জয়যাত্রা’
advertisement
আইন-আদালত

চুয়াডাঙ্গায় মাদক মামলায় এক মাদককারবারীর যাবজ্জীবন কারাদণ্ড

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গায় মাদক মামলায় মোহাম্মদ রফিক নামে এক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ মাসের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

বৃহস্পতিবার দুপুুর সাড়ে ১২ টার দিকে চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জিয়া হায়দার আসামীর উপস্থিতিতে ওই রায় দেন।

সাজাপ্রাপ্ত মোহাম্মদ রফিক (৪০) চুয়াডাঙ্গা সদর উপজেলার দৌলতদিয়াড় গ্রামের মৃত ফজলুল হকের ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, ২০২০ সালের ৪ মার্চ সকালে মাদক বেচাবিক্রির গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার দৌলতদিয়াড় গ্রামের রফিকের বাড়িতে অভিযান চালায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একটি টিম। সেখানে তার বসতঘর তল্লাশি করে উদ্ধার করা হয় অবৈধ মাদকদ্রব্য ১৯ অ্যাম্পুল বুপ্রেনরফাইন ইনজেকশন। গ্রেফতার করা হয় মাদককারবারী রফিককে। ওই দিন সদর থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট বেলাল উদ্দিন জানান, ওই মামলায় ৬ জন স্বাক্ষীর মধ্যে ৪ জনের স্বাক্ষ্য গ্রহণ শেষে আজ ওই রায় দেন বিচারক। ওই সময় আসামী উপস্থিত ছিল।

সর্বশেষ পাওয়া সংবাদ