মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিরোনাম
এমবাপ্পের শততম ম্যাচে ফ্রান্সের দাপুটে জয়, রেকর্ডের পাতায় ফরাসি তারকা রায়গঞ্জে সাবেক ছাত্রলীগ নেতা জুবায়ের গ্রেপ্তার আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা তা ঠিক করবে আদালত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ২৯ জুন ফনিক্স ফাইন্যান্সের বোর্ড সভা মৃত্যুর ৩০ বছর পর সালমান শাহর মরদেহ উত্তোলনের আদেশ বাতিল পবিত্র আশুরা - আশুরার তাজিয়া মিছিল নিয়ে ডিএমপির কড়া নির্দেশনা, নিষিদ্ধ ধারালো অস্ত্র ও পটকা চিড়িয়াখানা থেকে বিএলআরআই-এ ‘ডোনাল্ড ট্রাম্প’, গঠনে ১৩ সদস্যের কমিটি বৈষম্য দূর করে শিক্ষাকে আধুনিকীকরণ করা হচ্ছে: শিক্ষামন্ত্রী ফুটবল ইতিহাসের নতুন রেকর্ড - বিশ্বকাপে এখন সবার ওপরে মেসি! হরমুজ প্রণালি অতিক্রম করল ‘এমভি বাংলার জয়যাত্রা’
advertisement
আইন-আদালত

শেখ হাসিনার গাড়ি বহরে হামলা: যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

আহসান আলম, চুয়াডাঙ্গা প্রতিনিধি: প্রধানমন্ত্রীর গাড়ীবহরে হামলা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী আলা উদ্দিনকে চুয়াডাঙ্গা থেকে গ্রেফতার করেছে র‍্যাব-৬।

গতকাল শনিবার দিনগত রাত ২ টার দিকে চুয়াডাঙ্গার দর্শনা পৌর এলাকার মোহাম্মদপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আলা উদ্দিন(৪৩) সাতক্ষীরা জেলার কিসমত ইলিশপুর গ্রামের মৃত মোকছেদ আলীর ছেলে।

আজ রোববার দুপুরে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন ঝিনাইদহ র‍্যাব-৬ এর কোম্পানি কমান্ডার ইশতিয়াক হোসাইন।

তিনি বলেন, ২০০২ সালের ৩০ আগস্ট তৎকালীন বিরোধীদলীয় নেত্রী বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাতক্ষীরা জেলার কলারোয়া থানা এলাকায় পৌঁছালে কতিপয় সন্ত্রাসী তাকে হত্যার উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র, হাত বোমাসহ তার গাড়িবহরে হামলা চালায়। ওই হামলার ঘটনায় সাতক্ষীরার কলারোয়া থানায় অস্র ও বিস্ফোরক দ্রব্য আইনসহ অন্যান্য আইনে পৃথক ০৩ টি মামলা রুজু হয়। মামলাগুলোর বিচারকার্য শেষে ঘটনার সত্যতা প্রমানিত হওয়ায় ২০২৩ সালের ১৮ এপ্রিল সাতক্ষীরার স্পেশাল ট্রাইবুনাল-৩ এর বিজ্ঞ আদালত উক্ত হামলার সাথে জড়িত আসামীদের দোষী সাবস্থ্য করে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন। গ্রেফতারকৃত আসামী আলাউদ্দিন উক্ত হামলার পরিকল্পনাকারী এবং বিস্ফোরক বহনকারীদের মধ্যে অন্যতম। সে তার সহযোগীদের নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে হাতবোমা নিক্ষেপ করে। ফলে অনেক নেতাকর্মী গুরুতর আহত হয় এবং বেশ কয়েকটি সরকারী গাড়ি ক্ষতিগ্রস্থ হয়। ধৃত আসামী আলাউদ্দিনসহ ৪৮ জনকে যাবজ্জীবন সাজাসহ বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন। আসামী আলাউদ্দিনকে তিনটি পৃথক মামলায় বিভিন্ন মেয়াদে মোট ১৬ বছরের সাজা প্রদান করে। আসামী আলাউদ্দিন আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন স্থানে দীর্ঘদিন যাবত পালিয়ে বেড়াচ্ছিল।

তিনি আরও জানান, সাজাপ্রাপ্ত কুখ্যাত সন্ত্রাসী আলাউদ্দিন চুয়াডাঙ্গা জেলার দর্শনা পৌর এলাকার মোহাম্মদপুর আত্মগোপনে রয়েছে এমর গোপন সংবাদের ভিত্তিতে গত রাত ২ টার দিকে সেখানে অভিযান চালানো হয়। গ্রেফতার করা হয় আলা উদ্দিনকে। তাকে সাতক্ষীরা জেলার কলারোয়া থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ