বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জেএমআই সিরিঞ্জসের শেয়ার অফিসের ঠিকানা পরিবর্তন নভেম্বরে প্রকাশ পেতে পারে এইচএসসির ফলাফল জ্বালানি তেল কিনতে ৬ মাসে অতিরিক্ত খরচ ২৩ হাজার কোটি টাকা শিবপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচে সম্প্রীতি ও আনন্দের বন্ধন পুনরুজ্জীবিত হবে: মঈন খান মাদ্রাসায় যাওয়ার পথে ডেকে নিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩ তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক - বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলে রুট পারমিট বাতিল: সড়কমন্ত্রী ভর্তুকির চাপ ও আমদানি ব্যয় সামলাতে জ্বালানি তেলের মূল্য সমন্বয় ডিআইজিসহ পুলিশের ৩১ পদে বড় রদবদল ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ
advertisement
আইন-আদালত

নরসিংদীতে ৫০ কেজি গাঁজাসহ দুইজন আটক

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী জেলা প্রতিনিধি: নরসিংদীতে প্রাইভেটকার ভর্তি ৫০ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। বুধবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর উপজেলার কারারচর বড়ইতলা এলাকা থেকে তাদের আটক করা হয় বলে জানান জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবুল বাসার।


আটককৃতরা হলেন-ঢাকার যাত্রাবাড়ি থানার সাদ্দাম মার্কেট আমির হামজার বাড়ির ভাড়াটিয়া (ভাসসান) মোঃ জাবেদ (৩৪) ও মিরপুর পল্লবী পলাশ নগর সেকশন ১১ এর ৩৭/৮ নম্বর বাড়ির ভাড়াটিয়া (ভাসসান) মোহাম্মদ আলী (৩২)।


ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কের কারারচর বড়ইতলা বাসস্ট্যান্ডে অভিযান পরিচালনা করা হয়। এসময় হুন্ডা কোম্পানির ঐজঠ প্রাইভেট গাড়ীসহ দুইজনকে আটক করা হয়। পরে গাড়িটির ব্যাকডালা তল্লাশী করে ৫০ কেজি গাঁজা উদ্ধার ও গাড়িটি জব্দ করা হয়।


পুলিশী জিজ্ঞাসাবাদে আটক দুইজন জানায় তারা সীমান্তবর্তী বিভিন্ন জেলা থেকে গাঁজা কিনে এনে গাড়ীযোগে বহন করে ঢাকায় বিক্রি করে। তাদের বিরদ্ধে থানায় মামলা রজু করার পর ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ