বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জেএমআই সিরিঞ্জসের শেয়ার অফিসের ঠিকানা পরিবর্তন নভেম্বরে প্রকাশ পেতে পারে এইচএসসির ফলাফল জ্বালানি তেল কিনতে ৬ মাসে অতিরিক্ত খরচ ২৩ হাজার কোটি টাকা শিবপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচে সম্প্রীতি ও আনন্দের বন্ধন পুনরুজ্জীবিত হবে: মঈন খান মাদ্রাসায় যাওয়ার পথে ডেকে নিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩ তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক - বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলে রুট পারমিট বাতিল: সড়কমন্ত্রী ভর্তুকির চাপ ও আমদানি ব্যয় সামলাতে জ্বালানি তেলের মূল্য সমন্বয় ডিআইজিসহ পুলিশের ৩১ পদে বড় রদবদল ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ
advertisement
আইন-আদালত

চুয়াডাঙ্গায় গাঁজাসহ আটক ৩ জনকে কারাদন্ড

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার বিভিন্ন স্থানে মাদকবিরোধি অভিযান চালিয়ে গাঁজাসহ ৩ জনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা।

মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত পৃথক তিনটি স্থানে অভিযান চালিয়ে ৭শ’ ৩০ গ্রাম গাঁজাসহ তাদেরকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে তাদেরকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শামীম ভুইয়া।

সাজাপ্রাপ্তরা হলেন- চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার বেগোপাড়ার মৃত শহীদ ইসলামের ছেলে আরিফ ইসলাম (২২), চুয়াডাঙ্গা পৌর এলাকার রেলপাড়ার বাবু মন্ডলের ছেলে স্বপন মন্ডল (২২) এবং শহরের বড় মসজিদপাড়ার মৃত আজিবর মন্ডলের ছেলে তপন মন্ডল (৪৮)।

ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শামীম ভুইয়ার নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক মো. শরিয়তউল্লাহ, উপ পরিদর্শক আকবর হোসেন ও সাহারা ইয়াসমিন সঙ্গীয় ফোর্স নিয়ে মঙ্গলবার সকাল ৯ টা থেকে বেলা ৩ টা পর্যন্ত চুয়াডাঙ্গা শহরের বিভিন্ন স্থানে মাদকবিরোধি অভিযান চালায়। এসময় শহরের হকপাড়া ফুড গোডাউনের পিছন থেকে ১১০ গ্রাম গাঁজাসহ আরিফ ইসলামকে, রেলপাড়ার থেকে ৪শ’ গ্রাম গাঁজাসহ স্বপন মন্ডলকে এবং একই স্থান থেকে ২২০ গ্রাম গাঁজাসহ তপন মন্ডলকে আটক করা হয়।

পরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট শামীম ভুইয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভ্রাম্যমাণ আদালতে প্রত্যেককে ৬ মাস করে বিনাশ্রম কারাদন্ড একই সাথে তাদেরকে ১শ’ টাকা জরে জরিমানা করা হয়। সাজাপ্রাপ্তদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ