বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জেএমআই সিরিঞ্জসের শেয়ার অফিসের ঠিকানা পরিবর্তন নভেম্বরে প্রকাশ পেতে পারে এইচএসসির ফলাফল জ্বালানি তেল কিনতে ৬ মাসে অতিরিক্ত খরচ ২৩ হাজার কোটি টাকা শিবপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচে সম্প্রীতি ও আনন্দের বন্ধন পুনরুজ্জীবিত হবে: মঈন খান মাদ্রাসায় যাওয়ার পথে ডেকে নিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩ তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক - বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলে রুট পারমিট বাতিল: সড়কমন্ত্রী ভর্তুকির চাপ ও আমদানি ব্যয় সামলাতে জ্বালানি তেলের মূল্য সমন্বয় ডিআইজিসহ পুলিশের ৩১ পদে বড় রদবদল ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ
advertisement
আইন-আদালত

সাতক্ষীরায় ব্যাংক কর্মকর্তা হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার কলারোয়ার চাঞ্চল্যকর ব্যাংক কর্মকর্তা হত্যার মামলার প্রধান আসামীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। রবিবার রাতে র‌্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের সদস্যরা টাঙ্গাইল জেলা শহর থেকে তাকে গ্রেপ্তার করেন।

গ্রেপ্তারকৃত আসামী আমিনুর সরদার (৫০)। তিনি কলারোয়া উপজেলার পাকুড়িয়া এলাকার মৃত বজলে সরদারের ছেলে।

সোমবার (৮ মে) বেলা সাড়ে ১১ টায় র‌্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর জে.এম গালিব প্রেস ব্রিফিং এ এসব তথ্য জানান।

image-37

তিনি জানান, চলতি বছরের গত ৪ এপ্রিল কলারোয়া উপজেলার পাকুড়িয়া গ্রামের শাহানারা খাতুনকে পূর্বশত্রুতার জেরে আসামী আমিনুর রহমানসহ অন্যান্য আসামীরা এলোপাতাড়িভাবে মারপিট করে গুরুতর জখম করে। এ সময় চাচী শাহানারা খাতুনকে বাঁচাতে ইসলামী ব্যংকের এজেন্ট শাখার কর্মকর্তা শাহিন গাজী এগিয়ে আসেন। তখন আসামী আমিনুর সরদার ধারালো হাসুয়া দিয়ে তাকে কুপিয়ে মাথায় ও পায়ে গুরুতর জখম করে। এক পর্যায়ে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় ব্যাংক কর্মকর্তা শাহিন গাজীকে প্রথমে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ঢাকা মেডিকেলে দীর্ঘ ৭ দিন চিকিৎসাধীন থাকার পর গত ১০ এপ্রিল মারা যান ব্যাংক কর্মকর্তা শাহিন গাজী।

এ ঘটনায় নিহত শাহিন গাজীর চাচা ইমন গাজী বাদী হয়ে পরদিন ঘাতক আমিনুর সরদার ও তার স্ত্রী মাহফুজা খাতুনকে আসামী করে কলারোয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকে আসামীরা আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আত্নগোপনে থাকে।

এদিকে, এ ঘটনায় মামলার আসামীদের গ্রেপ্তারের দাবীতে স্থানীয় এলাকাবাসী মানববন্ধনসহ বিক্ষোভ সমাবেশ পালন করেন।

তথ্য প্রযুক্তির মাধ্যমে র‌্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের সদস্যরা এ মামলার প্রধান আসামী আমিনুর সরদার ঢাকা থেকে রংপুরে পালিয়ে যাওয়ার সময় পথিমধ্যে টাঙ্গাইল জেলা শহর থেকে গ্রেপ্তার করেন। তিনি আরো জানান, গ্রেপ্তারকৃত আসামীকে কলারোয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ