বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি ছেলেকে বেঁধে মাকে সংঘবদ্ধ ধর্ষণ - অভিযুক্ত আসামিদের বাড়িতে দিনে ভাংচুর, রাতে আগুন পাসপোর্ট হারালে বা নষ্ট হলে নতুন নিয়ম - দ্বিতীয়বার থেকে দিতে হবে ১০ হাজার টাকা জরিমানা জেএমআই সিরিঞ্জসের শেয়ার অফিসের ঠিকানা পরিবর্তন নভেম্বরে প্রকাশ পেতে পারে এইচএসসির ফলাফল জ্বালানি তেল কিনতে ৬ মাসে অতিরিক্ত খরচ ২৩ হাজার কোটি টাকা শিবপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচে সম্প্রীতি ও আনন্দের বন্ধন পুনরুজ্জীবিত হবে: মঈন খান মাদ্রাসায় যাওয়ার পথে ডেকে নিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩ তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক - বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলে রুট পারমিট বাতিল: সড়কমন্ত্রী
advertisement
আইন-আদালত

সিরাজগঞ্জে চুরি হওয়া ইজিবাইক উদ্ধার, গ্রেপ্তার ১

সেলিম রেজা, সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের চৌহালীতে চুরি যাওয়া ইজিবাইক উদ্ধারসহ চোর চক্রের ১ সদস্যকে এলাকাবাসীর সহযোগিতায় গ্রেপ্তার করেছে চৌহালী থানা পুলিশ। উপজেলার খাষখাউলিয়া ইউনিয়নের জোতপাড়া হাট থেকে চুরি যাওয়া ইজিবাইক উদ্ধারসহ চোর চক্রের ১ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।’

গ্রেপ্তারকৃত আসামি হলেন, নেত্রকোনা জেলার নেত্রকোনা থানার উলুয়াটি গ্রামের চাঁন মিয়ার ছেলে রিপন মিয়া (৪০)’

শনিবার (৬ এপ্রিল) সকালে আসামি মো: রিপন মিয়ার রিরুদ্ধে চুরি মামলা রুজি করে বিচারের নিমিত্তে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে’।

এ বিষয়ে ইজিবাইক মালিক মো: মাইন উদ্দিন বলেন, গত ২ এপ্রিল মঙ্গলবার দুপুরে জোতপাড়া হাটে বাজার করতে উপজেলা পরিষদের কাঁঠাল বাগানের সামনে রেখে যাই ৷ পরে এসে দেখি আমার ইজিবাইকটি নাই চুরি হয়েছে। এলাকাবাসীসহ আমি ইজিবাইক খোঁজার জন্য গেলে রাস্তায় আমার ইজিবাইক দেখে এলাকাবাসীর সহযোগিতায় চোরসহ গাড়ি আটকিয়ে নাগরপুর থানায় ফোন করলে এসে নাগরপুর থানায় আসামিকে হস্তান্তর করেন।

পরে স্থানীয় ও নাগরপুর থানার সহযোগিতায় চোর চক্রের এক ব্যক্তিকে চৌহালী থানায় হস্তান্তর করা হয়৷ এ বিষয়ে চৌহালী থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুন অর রশিদ বলেন, চোরকে ইজিবাইকসহ আটক করে এলাকাবাসী চৌহালী থানা পুলিশকে খবর দিলে চোরসহ ইজিবাইক থানা আনা হয়। ইজিবাইকটি থানায় পুলিশে হেফাজতে রয়েছে’ ৷ আসামীর বিরুদ্ধে চুরি মামলা রুজি করে আদালতে প্রেরণ করা হবে ৷

সর্বশেষ পাওয়া সংবাদ