বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি ছেলেকে বেঁধে মাকে সংঘবদ্ধ ধর্ষণ - অভিযুক্ত আসামিদের বাড়িতে দিনে ভাংচুর, রাতে আগুন পাসপোর্ট হারালে বা নষ্ট হলে নতুন নিয়ম - দ্বিতীয়বার থেকে দিতে হবে ১০ হাজার টাকা জরিমানা জেএমআই সিরিঞ্জসের শেয়ার অফিসের ঠিকানা পরিবর্তন নভেম্বরে প্রকাশ পেতে পারে এইচএসসির ফলাফল জ্বালানি তেল কিনতে ৬ মাসে অতিরিক্ত খরচ ২৩ হাজার কোটি টাকা শিবপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচে সম্প্রীতি ও আনন্দের বন্ধন পুনরুজ্জীবিত হবে: মঈন খান মাদ্রাসায় যাওয়ার পথে ডেকে নিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩ তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক - বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলে রুট পারমিট বাতিল: সড়কমন্ত্রী
advertisement
আইন-আদালত

বেনাপোলে পুলিশের বিশেষ অভিযানে ১৮ জন গ্রেফতার

বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোল পোর্ট থানা এলাকায় ৫ জন সাজাপ্রাপ্ত পলাতক আসামি, ১২ জন নিয়মিত মামলার পলাতক আসামী ও আড়াইশ’ গ্রাম গাঁজাসহ ১৮ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।গ্রেফতারকৃতদের মধ্যে মাদক মামলার আসামীই বেশি।


শুক্রবার (৫ মে) ভোর থেকে বেলা ২টা পর্যন্ত অভিযান পরিচালনা করে বেনাপোল পোর্ট থানা পুলিশ এদের গ্রেফতার করে।


গ্রেফতারকৃতরা হলেন, বেনাপোল পোর্ট থানার দিঘিীরপাড় গ্রামের মৃত সমছের মোড়লের ছেলে আনোয়ার হোসেন (৩৪), একই গ্রামের মহিদুল ইসলামের স্ত্রী মিলি খাতুন (২৫), আব্দুল মান্নানের ছেলে মোসলেম উদ্দিন (৩৫), একই থানার ভবেরবেড় গ্রামের মৃত বিল্লাল হোসেনের ছেলে ইসহাক আলী (৩৯), সোহেল রানার স্ত্রী অনন্যা খাতুন (২৫), নোয়ার আলী খাঁর ছেলে শাহীন খাঁ (৩৫), মৃত আলী আকবারের ছেলে আমিনুর ইসলাম নেদা (৩২), কৃষ্ণপুর গ্রামের মৃত ইমাম বক্সের ছেলে মোঃ আব্দুল্লাহ (৩৬), গাজিপুর গ্রামের মৃত খবির খার ছেলে মহসীন কবির (৩৪), গয়ড়া গ্রামের মৃত হযরত মোল্যার ছেলে অজিত মোল্যা (৩০), দৌলতপুর গ্রামের মৃত ইবাদত মোড়লের ছেলে মোঃ শাহজামাল (৩৪), কদমতলা বারপোতা গ্রামের হযরত আলীর ছেলে ইউনুচ আলী (২৮), মানকিয়া গ্রামের মৃত লুঃফর রহমানের ছেলে আব্দুল হান্নান (৫০), পুটখালি গ্রামের আব্দুস সাত্তারের ছেলে দুদু মিয়া (৩৫), ধান্যখোলা গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে মোমিনুর বিশ্বাস (৩৩), নামাজগ্রাম পশ্চিমপাড়া গ্রামের মৃত হারুণ-অর-রশিদের ছেলে শাহরিয়ার দিপু লালন (৩২), খলশি গ্রামের আব্দুল রাজ্জাকের ছেলে শিমুল হোসেন(২৩), ও শাখারিপোতা গ্রামের আব্দুস সালামের ছেলে আশিক (২৬) ।


বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভুইয়া ১৮ জন আসামী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত সকল আসামীদের যথাযথ পুলিশ প্রহরায় যশোর আদালতে পাঠানো হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ