বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি ছেলেকে বেঁধে মাকে সংঘবদ্ধ ধর্ষণ - অভিযুক্ত আসামিদের বাড়িতে দিনে ভাংচুর, রাতে আগুন পাসপোর্ট হারালে বা নষ্ট হলে নতুন নিয়ম - দ্বিতীয়বার থেকে দিতে হবে ১০ হাজার টাকা জরিমানা জেএমআই সিরিঞ্জসের শেয়ার অফিসের ঠিকানা পরিবর্তন নভেম্বরে প্রকাশ পেতে পারে এইচএসসির ফলাফল জ্বালানি তেল কিনতে ৬ মাসে অতিরিক্ত খরচ ২৩ হাজার কোটি টাকা শিবপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচে সম্প্রীতি ও আনন্দের বন্ধন পুনরুজ্জীবিত হবে: মঈন খান মাদ্রাসায় যাওয়ার পথে ডেকে নিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩ তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক - বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলে রুট পারমিট বাতিল: সড়কমন্ত্রী
advertisement
আইন-আদালত

আপিল বিভাগের চেম্বার কোর্টের সময়সূচির পরিবর্তন

কর্পোরেট সংবাদ ডেস্ক : সপ্তাহের তিন দিন যথাক্রমে রোববার, সোমবার ও বুধবার দুপুর আড়াইটা থেকে সুপ্রিমকোর্টের আপিল বিভাগের চেম্বার কোর্টের বিচারিক কার্যক্রম চলবে।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) এ বিষয়ে বিজ্ঞপ্তি দিয়েছে সুপ্রিমকোর্ট প্রশাসন।

‘আপিল বিভাগের দৈনিক চেম্বর জজ শুনানির সময় পরিবর্তন সংক্রান্ত’ শীর্ষক বিজ্ঞপ্তির ভাষ্য মতে- প্রধান বিচারপতি আপিল বিভাগের মামলা সংক্রান্ত জরুরি বিষয়াদি নিষ্পত্তির জন্য গত ২০ জানুয়ারি থেকে দৈনিক চেম্বার জজ হিসেবে বিচারপতি এম, ইনায়েতুর রহিমকে মনোনীত করেছেন।

বিচারপতি এম, ইনায়েতুর রহিম পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ৩০ এপ্রিল থেকে সপ্তাহের প্রতি রোববার, সোমবার ও বুধবার দুপুর আড়াইটা থেকে শারীরিক উপস্থিতিতে আপিল বিভাগের চেম্বার কোর্টে যথারীতি শুনানি গ্রহণ করবেন।

সর্বশেষ পাওয়া সংবাদ