বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি ছেলেকে বেঁধে মাকে সংঘবদ্ধ ধর্ষণ - অভিযুক্ত আসামিদের বাড়িতে দিনে ভাংচুর, রাতে আগুন পাসপোর্ট হারালে বা নষ্ট হলে নতুন নিয়ম - দ্বিতীয়বার থেকে দিতে হবে ১০ হাজার টাকা জরিমানা জেএমআই সিরিঞ্জসের শেয়ার অফিসের ঠিকানা পরিবর্তন নভেম্বরে প্রকাশ পেতে পারে এইচএসসির ফলাফল জ্বালানি তেল কিনতে ৬ মাসে অতিরিক্ত খরচ ২৩ হাজার কোটি টাকা শিবপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচে সম্প্রীতি ও আনন্দের বন্ধন পুনরুজ্জীবিত হবে: মঈন খান মাদ্রাসায় যাওয়ার পথে ডেকে নিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩ তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক - বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলে রুট পারমিট বাতিল: সড়কমন্ত্রী
advertisement
আইন-আদালত

ডেমরায় কিশোরী ধর্ষণকারী নারায়ণঞ্জ থেকে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর ডেমরায় আলোচিত কিশোরী ধর্ষণকারী মোঃ সুমনকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩)।

মঙ্গলবার (২৫ এপ্রিল) রাতে সুনির্দিষ্ট অভিযোগ ও গোয়েন্দা তথ্যর ভিত্তিতে র‌্যাব-৩ এর একটি আভিযানিক দল নারায়ণঞ্জ জেলার সিদ্বিরগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে কিশোরী ধর্ষনকারী মোঃ সুমন (৩৫) কে গ্রেফতার করে র‌্যাব-৩।

বুধবার (২৬ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৩ এর অধিনায়ক লেঃ কর্ণেল আরিফ মহিউদ্দিন আহমেদ, পিপিএম (সেবা), বিজিবিএম, পিবিজিএম, পিএসসি।

অধিনায়ক জানান, ধৃত আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার কৃতকর্মের বিষয়টি স্বীকার করে। ভিকটিমকে বিভিন্ন রকম প্রলোভন দেখিয়ে নিজ বাড়িতে নিয়ে এসে পানির সাথে ঘুমের ঔষুধ মিশিয়ে অচেতন করে ধর্ষণ করে। পরবর্তীতে ভিকটিমের পিতা জানতে পারলে ভিকটিমকে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায় এবং কর্তব্যরত ডাক্তার ভিকটিমকে ধর্ষন করা হয়েছে বলে জানায়। ধৃত আসামীর বিরুদ্ধে ভিকটিমের পিতা বাদী হয়ে মামলা করে এবং মামলার পর আসামি পলাতক জীবনযাপন করে নিজেকে আত্নগোপন করে। এক পর্যায়ে র‌্যাবের হাতে আটক হয়।

ধৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ