বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি ছেলেকে বেঁধে মাকে সংঘবদ্ধ ধর্ষণ - অভিযুক্ত আসামিদের বাড়িতে দিনে ভাংচুর, রাতে আগুন পাসপোর্ট হারালে বা নষ্ট হলে নতুন নিয়ম - দ্বিতীয়বার থেকে দিতে হবে ১০ হাজার টাকা জরিমানা জেএমআই সিরিঞ্জসের শেয়ার অফিসের ঠিকানা পরিবর্তন নভেম্বরে প্রকাশ পেতে পারে এইচএসসির ফলাফল জ্বালানি তেল কিনতে ৬ মাসে অতিরিক্ত খরচ ২৩ হাজার কোটি টাকা শিবপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচে সম্প্রীতি ও আনন্দের বন্ধন পুনরুজ্জীবিত হবে: মঈন খান মাদ্রাসায় যাওয়ার পথে ডেকে নিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩ তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক - বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলে রুট পারমিট বাতিল: সড়কমন্ত্রী
advertisement
আইন-আদালত

হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : ১৯৯০ সালে পাবনা জেলায় হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ও দীর্ঘদিন যাবৎ পলাতক আসামি মোঃ মনি (৫৩)কে গ্রেফতার করেছে র‌্যাব-৩।

সোমবার (১৭ এপ্রিল) গভীর রাতে ঢাকা মহানগরীর মিরপুর এলাকা হতে ১৯৯০ সালে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ও দীর্ঘদিন যাবৎ পলাতক আসামি মোঃ মনি (৫৩)কে ঢাকা মহানগরীর মিরপুর এলাকা থেকে গ্রেফতার করে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৩।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৩ এর অধিনায়ক লেঃ কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ, পিপিএম (সেবা), বিজিবিএম, পিবিজিএম, পিএসসি।

অধিনায়ক জানান, ধৃত আসামির বিরুদ্ধে পাবনা জেলার সদর থানয় ১৯৯০ সালের একটি হত্যা মামলা রুজু করা হয়। মামলার পর থেকেই ধৃত আসামি দেশের বিভিন্ন এলাকায় নিজেকে আত্মগোপনে রেখে পলাতক জীবনযাপন করে আসছে। পরবর্তীতে দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালত কর্তৃক ধৃত আসামিকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন।

ধৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ