বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বাসের পর এবার বাড়লো লঞ্চ ভাড়া ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি ছেলেকে বেঁধে মাকে সংঘবদ্ধ ধর্ষণ - অভিযুক্ত আসামিদের বাড়িতে দিনে ভাংচুর, রাতে আগুন পাসপোর্ট হারালে বা নষ্ট হলে নতুন নিয়ম - দ্বিতীয়বার থেকে দিতে হবে ১০ হাজার টাকা জরিমানা জেএমআই সিরিঞ্জসের শেয়ার অফিসের ঠিকানা পরিবর্তন নভেম্বরে প্রকাশ পেতে পারে এইচএসসির ফলাফল জ্বালানি তেল কিনতে ৬ মাসে অতিরিক্ত খরচ ২৩ হাজার কোটি টাকা শিবপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচে সম্প্রীতি ও আনন্দের বন্ধন পুনরুজ্জীবিত হবে: মঈন খান মাদ্রাসায় যাওয়ার পথে ডেকে নিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩
advertisement
আইন-আদালত

মানিকগঞ্জে মাদক সম্রাজ্ঞী ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : মানিকগঞ্জ জেলার ঘিওর এলাকা থেকে কুখ্যাত মাদক সম্রাজ্ঞী ও মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী আকলিমা বেগমকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩)।

বুধবার (১২ এপ্রিল) গভীর রাতে মানিকগঞ্জ জেলার ঘিওর থানাধীন এলাকা হতে কুখ্যাত মাদক সম্রাজ্ঞী ও মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী আকলিমা বেগম (৫২) কে গভীর রাতে গ্রেফতার করে র‌্যাব-৩।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৩ এর অধিনায়ক লেঃ কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ, পিপিএম (সেবা), বিজিবিএম, পিবিজিএম, পিএসসি।

তিনি জানান, ধৃত আসামী তার কৃতকর্মের বিষয়টি স্বীকার করেছে। সে দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত ছিল। তার বিরুদ্ধে ঢাকা মহানগরীর যাত্রাবাড়ী থানায় ২০১০ সালে ০১টি মাদক মামলা রুজু হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালত কর্তৃক উক্ত মামলায় তাকে যাবজ্জীবন কারাদন্ড প্রদানের রায় ঘোষনা করেন। মামলার রায় ঘোষণার পর থেকেই ধৃত আসামী দেশের বিভিন্ন এলাকায় স্থান পরিবর্তন করে পলাতক জীবনযাপন করে আসছে।

ধৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ