বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বাসের পর এবার বাড়লো লঞ্চ ভাড়া ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি ছেলেকে বেঁধে মাকে সংঘবদ্ধ ধর্ষণ - অভিযুক্ত আসামিদের বাড়িতে দিনে ভাংচুর, রাতে আগুন পাসপোর্ট হারালে বা নষ্ট হলে নতুন নিয়ম - দ্বিতীয়বার থেকে দিতে হবে ১০ হাজার টাকা জরিমানা জেএমআই সিরিঞ্জসের শেয়ার অফিসের ঠিকানা পরিবর্তন নভেম্বরে প্রকাশ পেতে পারে এইচএসসির ফলাফল জ্বালানি তেল কিনতে ৬ মাসে অতিরিক্ত খরচ ২৩ হাজার কোটি টাকা শিবপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচে সম্প্রীতি ও আনন্দের বন্ধন পুনরুজ্জীবিত হবে: মঈন খান মাদ্রাসায় যাওয়ার পথে ডেকে নিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩
advertisement
আইন-আদালত

বেনাপোলে মাদক ও গ্রেফতারী পরোয়ানাভুক্ত ১৪ আসামী গ্রেফতার

বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোল সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে গ্রেফতারী পরোয়ানাভুক্ত এবং মাদকসহ ১৪ জন আসামীকে গ্রেফতার করেছে পোর্ট থানা পুলিশ। গ্রেফতারকৃতদের বাড়ি বেনাপোল পোর্ট থানার বিভিন্ন এলাকায়।

বেনাপোল পোর্ট থানার ওসি কামাল হোসেন ভুইয়া জানান,গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামীরা গোপনে এলাকায় অবস্থান করছে এমন খবরে শুক্রবার ভোর থেকে বিকেল পর্যন্ত বেনাপোল পোর্ট থানার বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয়।

এসময় গ্রেফতার করা হয় গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামী বালুন্ডা গ্রামের রানা হোসেন (২২), গাজিপুর গ্রামের সামছুর রহমান (৪৯), সাদিপুর গ্রামের আক্তার হোসেন ওরফে বুনো আক্তার (২৫), দৌলতপুরের বেল্লাল হোসেন (২৮), স্বরবাংহুদা গ্রামের আনিচুর রহমান (৪৫), গাতিপাড়া গ্রামের ইনছান আলী (৩২), ভবেরবেড় গ্রামের হনুফা বেগম (৫০), একই গ্রামের ময়েন উদ্দিন (১৮), ইমরান হোসেন (২৪) ও আসলাম মোল্যা (৩৮), কাগমারী গ্রামের রহমত আলী (৪৮), ছোট আঁচড়ার আব্দুল হাকিম (৫৫)।

অপরদিকে, মাদক বেচাকেনার অপরাধে ২০ পিচ ইয়াবাসহ বড় আঁচড়া গ্রামের আবু বকরকে ও ৫০ গ্রাম গাঁজাসহ বারপোতা গ্রামের জাহিদকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত আসামীদের যথাযথ পুলিশ প্রহরায় শুক্রবার বিকেলে যশোর আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান ওসি।

সর্বশেষ পাওয়া সংবাদ