বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বাসের পর এবার বাড়লো লঞ্চ ভাড়া ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি ছেলেকে বেঁধে মাকে সংঘবদ্ধ ধর্ষণ - অভিযুক্ত আসামিদের বাড়িতে দিনে ভাংচুর, রাতে আগুন পাসপোর্ট হারালে বা নষ্ট হলে নতুন নিয়ম - দ্বিতীয়বার থেকে দিতে হবে ১০ হাজার টাকা জরিমানা জেএমআই সিরিঞ্জসের শেয়ার অফিসের ঠিকানা পরিবর্তন নভেম্বরে প্রকাশ পেতে পারে এইচএসসির ফলাফল জ্বালানি তেল কিনতে ৬ মাসে অতিরিক্ত খরচ ২৩ হাজার কোটি টাকা শিবপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচে সম্প্রীতি ও আনন্দের বন্ধন পুনরুজ্জীবিত হবে: মঈন খান মাদ্রাসায় যাওয়ার পথে ডেকে নিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩
advertisement
আইন-আদালত

গুলশানে ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর গুলশান এলাকা হতে ধর্ষণ মামলার এজাহারনামীয় পলাতক আসামি মোঃ নুর ইসলাম (২৪) কে গ্রেফতার করেছে পিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩)।

সোমবার (৩ এপ্রিল) বিকেল ৫টার দিকে রাজধানীর গুলশান এলাকায় অভিযান পরিচালনা করে ধর্ষণ মামলার এজাহারনামীয় পলাতক আসামি মোঃ নুর ইসলাম (২৪)কে গ্রেফতার করে র‌্যাব-৩।

মঙ্গলবার (৪ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৩ এর অধিনায়ক লেঃ কর্ণেল আরিফ মহিউদ্দিন আহমেদ, পিপিএম (সেবা), বিজিবিএম, পিবিজিএম, পিএসসি।

অধিনায়ক জানান, ধৃত আসামির বিরুদ্ধে নেত্রকোনা জেলার নেত্রকোনা মডেল থানায় ১৯/০৩/২০২৩ তারিখের একটি ধর্ষণ মামলা রয়েছে। উক্ত মামলাটি রুজু হওয়ার পর থেকে সে আইন শৃঙ্খলা বাহিনীর গ্রেফতার এড়াতে রাজধানীর বিভিন্ন এলাকায় পলাতক জীবন যাপন করে আসছে।

ধৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ