শনিবার, ২০ জুন ২০২৬
শনিবার, ২০ জুন ২০২৬
শিরোনাম
অপহরণের ৬ দিন পর স্কুলছাত্রী উদ্ধার বেনজীরকে ফেরাতে আমিরাতে সব নথি পাঠানো হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর চীন সফরে ১৫-১৭টি চুক্তি সই হওয়ার সম্ভাবনা: পররাষ্ট্র সচিব আইসিইউতে চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার ড্যাফোডিল ইনস্টিটিউট অব আইটির স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন সিরাজগঞ্জে হামের প্রকোপ অব্যাহত, দৈনিক গড়ে ২০ জন ভর্তি পুলিশের পোশাকের রং ফের পরিবর্তন, প্রজ্ঞাপন জারি রোহিঙ্গা প্রত্যাবাসনই সংকটের একমাত্র সমাধান: জাতিসংঘে বাংলাদেশ গফরগাঁওয়ে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের পর ভিডিও ধারণ যুক্তরাষ্ট্রে ওয়ালটনের পিসিবিএ রপ্তানি উদ্বোধন করলেন আইসিটিমন্ত্রী
advertisement
আইন-আদালত

ডেমরায় ১৪ বছরের করাদন্ডপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : কুখ্যাত মাদক ব্যবসায়ী ও ১৪ বছর করাদন্ডপ্রাপ্ত দীর্ঘদিন যাবৎ পলাতক আসামী মোঃ আবুল কালাম আজাদ (৪২)কে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩)।

শনিবার (১ এপ্রিল) বিকেল ৪টার দিকে র‌্যাব-৩ এর একটি বিশেষ আভিযানিক দল ঠাকুরগাঁও জেলার সদর থানার মাদক মামলায় ১৪ বছর সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ আবুল কালাম আজাদকে রাজধানীর ডেমরা এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেফতার করে র‌্যাব-৩।

রোববার (২ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৩ এর অধিনায়ক লেঃ কর্ণেল আরিফ মহিউদ্দিন আহমেদ, পিপিএম (সেবা), বিজিবিএম, পিবিজিএম, পিএসসি।

অধিনায়ক জানান, ধৃত আসামী প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার কৃতকর্মের বিষয়টি স্বীকার করে। তার নামে ২০১৪ সালে ঠাকুরগাঁও সদর থানায় মাদকদ্রব্য হেফাজতে রেখে বিক্রির জন্য মামলা হয়। পরবর্তীতে সে নিজেকে আত্নগোপন করে দেশের বিভিন্ন এলাকায় পুনঃরায় মাদক ব্যবসা শুরু করে। একপর্যায়ে তার নামে গ্রেফতারী পরোয়ানা জারী হলে সে রাজধানীর ডেমড়া এলাকায় আত্নগোপন করে পলাতক জীবন যাপন করে।

ধৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ