শনিবার, ২০ জুন ২০২৬
শনিবার, ২০ জুন ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা প্রত্যাবাসনই সংকটের একমাত্র সমাধান: জাতিসংঘে বাংলাদেশ গফরগাঁওয়ে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের পর ভিডিও ধারণ যুক্তরাষ্ট্রে ওয়ালটনের পিসিবিএ রপ্তানি উদ্বোধন করলেন আইসিটিমন্ত্রী সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ৩৮তম বার্ষিক সাধারণ সভা লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস, এ যেন এক টুকরো বাংলাদেশ নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু বেনাপোল বন্দরে পণ্যপাচার ও শুল্ক ফাঁকি - আরও দুই মামলায় ২৪ জন আসামি : এক সপ্তাহেও গ্রেফতার নেই যমুনা ফিউচার পার্কে ২ দিনের ‘কে-গুডস ফেস্টা’ শুরু যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ক্রেডিট রেটিং প্রকাশ
advertisement
আইন-আদালত

নরসিংদীতে ১৪ মামলার পলাতক আসামি অস্ত্রসহ গ্রেপ্তার

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী জেলা প্রতিনিধি: নরসিংদীর সদর উপজেলার শাহেপ্রতাব এলাকা থেকে ১৪ মামলার পলাতক আসামি নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট (৩১) কে গ্রেপ্তার করেছেন জেলা গোয়েন্দা পুলিশ ডিবি।

এসময় তার কাছ থেকে ১টি একনালা বন্দুক ও ৫ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

তথ্যটি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা পুলিশ ডিবির ওসি মোহাম্মদ আবুল বাসার (পিপিএম বার)। সে নরসিংদী পৌর শহরের সাটিরপাড়া (বকুলতলা) এলাকার বাদল মিয়ার ছেলে।

ডিবির ওসি মোহাম্মদ আবুল বাসার বলেন, জেলা পুলিশ সুপার কাজী আশরাফুল আজিম (পিপিএম) সমাজ থেকে চুরি, ডাকাতি, ছিনতাই রোধ করতে চোর-ডাকাত, অস্ত্রবাজ ও সন্ত্রাসীদের গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার এবং মাদক নির্মূল করতে কঠোর নির্দেশ দিয়েছেন। তাই জেলা গোয়েন্দা পুলিশ অপরাধীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য সক্রিয় ভূমিকা পালন করে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক নঈমুল ইসলাম মোস্তাক সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে গঠিত ডিবির একটি চৌকস দল বুধবার দিবাগত রাত সাড়ে ১২টায় গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার শীলমান্দী ইউনিয়নের সাহেপ্রতাব এলাকা থেকে শীর্ষ সন্ত্রাসী সনেট কে গ্রেপ্তার করেন।

তিনি আরও জানান, সন্ত্রাসী সনেট এর বিরুদ্ধে নরসিংদী সহ বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি অস্ত্র সহ ১৪টির অধিক মামলা রয়েছে। সে এলাকার চিহ্নিত সন্ত্রাসী বলেও জানান তিনি। এ বিষয়ে নরসিংদী মডেল থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানা যায়।

সর্বশেষ পাওয়া সংবাদ