বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী বাংলাদেশ ব্যাংকের প্রাক-অর্থায়ন স্কিমের আওতায় ঋণ প্রদান করবে আইএফআইসি ব্যাংক ময়মনসিংহে নির্বাচনী দায়িত্ব পালনে দক্ষতা বাড়াতে পুলিশের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
advertisement
আইন-আদালত

বিশ্বজিৎ হত্যা: ১০ বছর পর সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: ১০ বছর পর বহুল আলোচিত চাঞ্চল্যকর বিশ্বজিৎ হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মীর মো. নূরে আলম ওরফে লিমনকে (৩৫) গ্রেপ্তার করেছে র্যাব।

রবিবার (১৮ ডিসেম্বর) রাতে রাজধানীর মোহাম্মদপুরের হুমায়ুন রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মীর মো. নূরে আলম রংপুরের পীরগাছা উপজেলার মীর ম. নুরুল ইসলামের ছেলে।

সোমবার (১৯ ডিসেম্বর) সকালে র্যাব-২-এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি মো. ফজলুল হক এ তথ্য জানান।
তিনি বলেন, “গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাবের একটি দল মোহাম্মদপুরের হুমায়ুন রোড এলাকায় অভিযান চালিয়ে বিশ্বজিৎ হত্যাকাণ্ডের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করে। বিশ্বজিৎ হত্যা মামলার রায় ঘোষণার পর থেকে তিনি দীর্ঘ ১০ বছর পলাতক ছিলেন।”

তিনি আরো বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্টতার বিষয়টি স্বীকার করেছেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।”

উল্লেখ্য, ২০১২ সালের ৯ ডিসেম্বর রাজধানীর বাহাদুর শাহ পার্কের পাশে বিশ্বজিৎ দাসকে কুপিয়ে হত্যা করা হয়। বিশ্বজিৎ দর্জি দোকানের কর্মচারী ছিলেন।

এ ঘটনায় সূত্রাপুর থানায় করা হত্যা মামলায় ২১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে ডিবি। ২০১৩ সালের ১৮ ডিসেম্বর নূরে আলমসহ ৮ জনকে মৃত্যুদণ্ড এবং ১৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত।

পরে হাইকোর্ট মৃত্যুদণ্ডপ্রাপ্তদের মধ্যে দুজনকে বেকসুর খালাস দেন এবং লিমনসহ চারজনের সাজা কমিয়ে যাবজ্জীবন দেন।

সর্বশেষ পাওয়া সংবাদ