রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ট্রাম্পের সফরে সিএনএনকে বাদ দিল হোয়াইট হাউস আন্তর্জাতিক জিসিএসই পদার্থবিজ্ঞান ও জীববিজ্ঞান বিষয়ে ১শ'র বেশি শিক্ষককে প্রশিক্ষণ দিল OxfordAQA যশোরে ট্রেনের ধাক্কায় ইজিবাইকের দুই যাত্রী নিহত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাংলা কিউআর বিষয়ক “গভর্নরের সাথে মতবিনিময়” সভা অনুষ্ঠিত যে আমলে খুব বেশি রিজিক বাড়ে তা কল্পনাও করতে পারবেন না মিরপুরের বড়বাগে আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন মিরপুরে স্বাস্থ্যকেন্দ্র লুটপাটের ঘটনায় গ্রেপ্তার ৪ পুলিশ সদস্যদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী - দায়িত্বে অবহেলা বা ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা গ্রিড উপকেন্দ্রে ব্রেকার বিস্ফোরণ, নোয়াখালী শহরে বিদ্যুৎ বিপর্যয় ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
advertisement
জানা-অজানা

পিকাসোর চিত্রকর্ম বিক্রি হলো ১৫৩৭ কোটি টাকায়

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বখ্যাত চিত্রশিল্পী পাবলো পিকাসোর হাতে গড়া মাস্টারপিসগুলোর মধ্যে অন্যতম ‘ওম্যান উইথ এ ওয়াচ’ (ঘড়ি হাতে নারী)। সম্প্রতি দুর্লভ এই শিল্পকর্মটি নিলামে তোলা হয়েছিল। সেখানে এর দাম উঠেছে ১৩ কোটি ৯৩ লাখ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১ হাজার ৫৩৭ কোটি টাকা। ফলে এটি হয়ে উঠেছে পিকাসোর দ্বিতীয় সর্বোচ্চ দামী শিল্পকর্ম।

১৯৩২ সালে আঁকা চিত্রকর্মটিতে পিকাসোর সঙ্গী ফরাসি চিত্রশিল্পী মেরি-থেরেসি ওয়াল্টারকে চিত্রিত করা হয়েছে।

এ সপ্তাহে নিলাম সংস্থা সোথেবির বিশেষ বিক্রয়ের অংশ হিসেবে প্রকাশ্যে আনা হয় ‘ওম্যান উইথ এ ওয়াচ’কে। এর আগে চিত্রকর্মটির দাম ছিল ১২ কোটি ডলারেরও বেশি।

এতদিন পিকাসোর এই চিত্রকর্মটি এমিলি ফিশার ল্যান্ডউ নামে এক নারীর সংগ্রহে ছিল। এ বছর ১০২ বছর বয়সে মারা যান তিনি। তারপরেই নিলামে আনা হয় চিত্রকর্মটি।

সোথেবির ইমপ্রেশনিস্ট ও মডার্ন আর্ট বিভাগের প্রধান জুলিয়ান ডাওয়েস পিকাসোর চিত্রকর্মটি ‘সবদিক থেকেই মাস্টারপিস’ বলে অভিহিত করেছেন।

বলা হয়, ওয়াল্টার ছিলেন পিকাসোর ‘গোল্ডেন মিউজ’ বা সবচেয়ে বড় অনুপ্রেরণার উৎস। তাকে নিয়ে আঁকা ফরাসি শিল্পীর আরও একটি চিত্রকর্ম ‘স্লিপিং ওম্যান’ নিলামে উঠছে বৃহস্পতিবার। এটি অন্তত আড়াই থেকে সাড়ে তিন কোটি ডলারে বিক্রি হবে বলে আশা করা হচ্ছে। সূত্র: এএফপি, এনডিটিভি

▐ সর্বশেষ পাওয়া সংবাদ