রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ট্রাম্পের সফরে সিএনএনকে বাদ দিল হোয়াইট হাউস আন্তর্জাতিক জিসিএসই পদার্থবিজ্ঞান ও জীববিজ্ঞান বিষয়ে ১শ'র বেশি শিক্ষককে প্রশিক্ষণ দিল OxfordAQA যশোরে ট্রেনের ধাক্কায় ইজিবাইকের দুই যাত্রী নিহত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাংলা কিউআর বিষয়ক “গভর্নরের সাথে মতবিনিময়” সভা অনুষ্ঠিত যে আমলে খুব বেশি রিজিক বাড়ে তা কল্পনাও করতে পারবেন না মিরপুরের বড়বাগে আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন মিরপুরে স্বাস্থ্যকেন্দ্র লুটপাটের ঘটনায় গ্রেপ্তার ৪ পুলিশ সদস্যদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী - দায়িত্বে অবহেলা বা ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা গ্রিড উপকেন্দ্রে ব্রেকার বিস্ফোরণ, নোয়াখালী শহরে বিদ্যুৎ বিপর্যয় ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
advertisement
জানা-অজানা

৪৫০০ বছর আগের পিরামিডে গোপন করিডোরের সন্ধান

আন্তর্জাতিক ডেস্ক : মিশরে সাড়ে ৪ হাজার বছর আগের একটি পিরামিডের মধ্যে গোপন করিডোরের সন্ধান পেয়েছে বিজ্ঞানীরা, যার দৈর্ঘ্য ৯ মিটার বা ৩০ ফুট। ‘গ্রেট পিরামিড অব গিজা’র প্রধান প্রবেশ পথের কাছেই করিডোরটির সন্ধান মেলে। বৃহস্পতিবার (২ মার্চ) মিশরীয় পুরাকীর্তি কর্মকর্তারা এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের।

পৃথিবীর সপ্তম আশ্চর্যের অন্তর্ভুক্ত এই মিরামিডে ২০১৫ সাল থেকে স্ক্যানিং প্রজেক্ট চলছে। ইনফ্রারেড থার্মোগ্রাফি, থ্রিডি সিমুলেশন ও এন্ডোস্কোপি ব্যবহার করে হাজার হাজার বছর আগের এসব কাঠামোগুলোর মধ্যে কি রয়েছে তা বের করার চেষ্টা চলছে। এমন পক্ষেপেই বেরিয়ে এল গোপন করিডোরের খবর।

গ্রেট পিরামিডটি ২৫৬০ খ্রিস্টপূর্বাব্দে ফারাও খুফু বা চেওপসের রাজত্বকালে একটি স্মারক সমাধি হিসেবে নির্মিত হয়েছিল। এটির দৈর্ঘ্য ১৪৬ মিটার বা ৪৭৯ ফুট। ১৮৮৯ সালে প্যারিসে আইফেল টাওয়ার নির্মাণের আগে এই পিরামিডটি ছিল মানুষের তৈরি সর্বোচ্চ স্থাপনা।

মিশরের সুপ্রিম কাউন্সিল অব পুরাকীর্তির প্রধান মোস্তফা ওয়াজিরি বলেছেন, অসমাপ্ত করিডোরটি সম্ভাবত মূল প্রবেশদ্বারের চারপাশে বা এখনো অনাবিষ্কৃত চেম্বার অথবা স্থানটির চারপাশে পিরামিডের ওজন পুনরায় বিতরণ করার জন্য তৈরি করা হয়েছিল।

তিনি বলেন, আমার আমাদের স্ক্যানিং কার্যক্রম চালিয়ে যাচ্ছি। এর নিচে বা করিডোরের শেষে কী আছে, তা দেখার চেষ্টা চলছে বলেও জানান তিনি।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ