বুধবার, ১২ আগস্ট ২০২৬
বুধবার, ১২ আগস্ট ২০২৬
শিরোনাম
মিয়ানমারে পাচার হচ্ছিল ১ হাজার ৩৬০ বস্তা সিমেন্ট, গ্রেপ্তার ৩ শার্শায় ৩ ঘণ্টার মধ্যে অপহৃত উদ্ধার, অপহরণকারী আটক হাম ও ‎হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু চাকরি গেল বিপ্লব কুমার-গোলাম রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তার ১৬ বছরের সমস্যা ৫-৬ মাসে শতভাগ সমাধান সম্ভব নয় : মাহ্দী আমিন লবণ বোঝাই বলগেট ডুবে বৃদ্ধের মৃত্যু আইএফআইসি ব্যাংকের ঢাকা অঞ্চলের অর্ধ-বার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত আইসিএমএবিতে পরিবেশ-সামাজিক ও সুশাসন চর্চা কেন্দ্রের উদ্বোধন এসএসসিতে অকৃতকার্য, দুইদিন পর পুকুর থেকে শিক্ষার্থীর লাশ উদ্ধার এশিয়া-প্যাসিফিক অঞ্চলে ২ লাখ ৫০ হাজার র‍্যানসমওয়্যার হামলা ঠেকিয়েছে ক্যাসপারস্কি
advertisement
জানা-অজানা

৮০০ বছরের পুরোনো মমি উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক : পেরুর পুনো শহরে এক খাবার সরবরাহকারী ব্যক্তির ব্যাগ থেকে আটশ বছরের পুরোনো একটি মমি উদ্ধার করেছে দেশটির পুলিশ। গত শনিবার অভিনব কায়দায় পুলিশের কাছে ধরা পড়েন ওই ব্যক্তি। ধরা পড়া ওই ব্যক্তি পুলিশকে জানান, এই মমিটি তার ‘আধ্যাত্মিক বান্ধবী এবং তার সঙ্গেই থাকে। তার বন্ধুদের দেখানোর জন্য ব্যাগে ভরেছিলেন।’

বিশেষজ্ঞদের ধারণা, উদ্ধার হওয়া মমিটি ৬০০ থেকে ৮০০ বছরের পুরনো। তারা আরও জানান, মমিটি একজন পূর্ণবয়স্ক পুরুষের। ৪৫ বছরের বেশি বয়সী হতে পারেন ওই ব্যক্তি। উচ্চতা ১ দশমিক ৫১ মিটার বা ৪ ফুট ১১ ইঞ্চি বলে ধারণা করা হচ্ছে।

এ ঘটনার পর ওই লোককে আটক করেছে পুলিশ। আটকের পর ওই ব্যক্তি জানান, মমিটির আসল নাম ‘জুয়ানিতা’। বাড়িতে তার ঘরেই থাকতো জুয়ানিতা।’ তার দুই বন্ধুকেও আটক করেছে পুলিশ।

তবে ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। উদ্ধারের পর মমিটি সংস্কৃত মন্ত্রণালয়ের কাছে হস্তান্তর করা হয়েছে। সূত্র: বিবিসি

সর্বশেষ পাওয়া সংবাদ