বুধবার, ১১ নভেম্বর ২০২৬
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির কপ-৩১ সম্মেলনে আজ বক্তব্য দেবেন বিশ্বনেতারা মমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২ শিশুর মৃত্যু বেনজীরকে দেশে ফেরাতে আইনি ও কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত: স্বরাষ্ট্রমন্ত্রী এনআরবিসি ব্যাংক সিকিউরিটিজের নতুন সিইও আসাদুজ্জামান পাকিস্তানের ক্রিকেটে নতুন দায়িত্বে আমিনুল ইসলাম বুলবুল ১ জুলাই থেকে সব ধরনের নন-জুডিশিয়াল স্ট্যাম্প শুল্ক দিতে হবে এ-চালানে দেশের বাজারে ফের কমলো স্বর্ণের দাম তারেক রহমান-এরদোয়ান বৈঠক - রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ইস্টার্ন হাউজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
advertisement
আন্তর্জাতিক

আগাম নির্বাচনে ফরাসীরা সঠিক সিদ্ধান্তই নেবে: ম্যাঁক্রো

আন্তর্জাতিক ডেস্ক : ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেছেন, তিনি আত্মবিশ্বাসী যে আগাম নির্বাচনে ফরাসীরা সঠিক সিদ্ধান্তই নেবে। ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচনে অতি ডানপন্থীদের কাছে পরাজয়ের পর ম্যাঁক্রো রবিবার আগাম জাতীয় নির্বাচনের ঘোষণা দেন।

এক্সে তিনি বলেন, ফ্রান্সের জনগণের নিজের ও ভবিষ্যত প্রজন্মের জন্যে সঠিক সিদ্ধান্ত নেয়ার সক্ষমতার বিষয়ে আমি আস্থাশীল। আমার একমাত্র আকাক্সক্ষা দেশের উপকারে লাগা। কারণ, এই দেশকে আমি ভালোবাসি।

উল্লেখ্য, ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বী মেরিন লে পেনের অতি ডানপন্থি দল ন্যাশনাল র‌্যালির কাছে ইমানুয়েল ম্যাঁক্রোর রেনেসাঁ পার্টির পরাজয়ের খবর আসতে থাকার পরপরই পার্লামেন্ট বিলুপ্ত ঘোষণা করেন ম্যাঁক্রো। সেই সঙ্গে তিনি আগাম নির্বাচনের ঘোষণাও দেন।

প্রেসিডেন্টের মেয়াদ শেষ হওয়ার তিন বছর আগেই পার্লামেন্ট ভেঙে দিয়ে নির্বাচনের ঘোষণা দিলেন তিনি।
ঘোষণা অনুযায়ী, আগামী ৩০ জুন ফরাসি পার্লামেন্টের নিম্নকক্ষের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। দ্বিতীয় দফার ভোট হবে ৭ জুলাই।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ