শনিবার, ০৮ আগস্ট ২০২৬
শনিবার, ০৮ আগস্ট ২০২৬
শিরোনাম
সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় বাসচালকসহ নিহত ২, আহত ১০ মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না : ভারপ্রাপ্ত রাষ্ট্রপ শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স মেঘনার ভাঙনরোধে জিও ব্যাগ প্রকল্পে অনিয়মের অভিযোগ, নদীরকূলে এলাকাবাসীর মানববন্ধন শেখ হাসিনার দেশে ফিরার ঘোষণা ‘রাজনৈতিক স্ট্যান্ডবাজি’ বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে নতুন ঘর দেবেন প্রধানমন্ত্রী শেয়ার কেলেঙ্কারি - সাকিবসহ ১৫ জনের মামলার তদন্ত শেষ পর্যায়ে, দ্রুত চার্জশিট শান্তা পিনাকলে প্রিমিয়ার ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত দুই-তিন দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: জ্বালানিমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা
advertisement
আন্তর্জাতিক

বিমান দুর্ঘটনায় অ্যাপোলো-৮ এর নভোচারী নিহত

আন্তর্জাতিক ডেস্ক : ওয়াশিংটনের সান হুয়ান দ্বীপপুঞ্জে এক ভয়াবহ বিমান দুর্ঘটনায় মার্কিন নভোচারী উইলিয়াম অ্যান্ডার্স নিহত হয়েছেন। তার বয়স হয়েছিল ৯০ বছর।

শুক্রবার (৭ জুন) এ দুর্ঘটনাটি ঘটে। তার ছেলে মার্কিন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তাছাড়া প্লেনটিতে অ্যান্ডার্স একাই ছিলেন।

উইলিয়াম অ্যান্ডার্স ১৯৬৮ সালে অ্যাপোলো-৮ মহাকাশযানের সদস্য ছিলেন। ৫৫ বছর আগে মহাকাশ থেকে ঐতিহাসিক আর্থরাইজের ছবি তুলেছিলেন তিনি। শেরিফ এরিক পিটার এএফপিকে জানিয়েছেন, তল্লাশির জন্য এরই মধ্যে দল পাঠানো হয়েছে। যদিও এখন পর্যন্ত তার মরদেহ উদ্ধার করা যায়নি।

উইলিয়াম অ্যান্ডার্সের জন্ম ১৯৩৩ সালের ১৭ অক্টোবর হংকংয়ে। ১৯৫৫ সালে তিনি যুক্তরাষ্ট্রের নেভাল একাডেমি থেকে স্নাতকের পর নৌবাহিনীতে কমিশনপ্রাপ্ত হন।

১৯৬৮ সালের চন্দ্রাভিযানে তার সঙ্গী ছিলেন ফ্রাঙ্ক বোরম্যান ও জেমস লাভেল। চাঁদের কক্ষপথে তারা দশবার প্রদক্ষিণ করেন। তবে ল্যান্ড করেননি। এরপর সফলভাবে পৃথিবীতে ফিরে আসেন।

অ্যান্ডার্স মহাকাশের বিস্তীর্ণ অন্ধকারের বিপরীতে উজ্জ্বল নীল পৃথিবীর একটি ছবি ধারণ করেছিলেন। ছবির সামনের অংশে চাঁদের পৃষ্ঠ দেখা যায়।তার সেই বিখ্যাত ছবির একটি আসল সংস্করণ ২০২২ সালে কোপেনহেগেন নিলামে ১১ হাজার ৮০০ ইউরোতে বিক্রি করা হয়। সূত্র: এএফপি

সর্বশেষ পাওয়া সংবাদ