বুধবার, ১১ নভেম্বর ২০২৬
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির কপ-৩১ সম্মেলনে আজ বক্তব্য দেবেন বিশ্বনেতারা মমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২ শিশুর মৃত্যু বেনজীরকে দেশে ফেরাতে আইনি ও কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত: স্বরাষ্ট্রমন্ত্রী এনআরবিসি ব্যাংক সিকিউরিটিজের নতুন সিইও আসাদুজ্জামান পাকিস্তানের ক্রিকেটে নতুন দায়িত্বে আমিনুল ইসলাম বুলবুল ১ জুলাই থেকে সব ধরনের নন-জুডিশিয়াল স্ট্যাম্প শুল্ক দিতে হবে এ-চালানে দেশের বাজারে ফের কমলো স্বর্ণের দাম তারেক রহমান-এরদোয়ান বৈঠক - রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ইস্টার্ন হাউজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
advertisement
আন্তর্জাতিক

জেলেনস্কির কাছে ক্ষমা চাইলেন বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনকে ২২ কোটি ৫ লাখ ডলারের সামরিক সহায়তা দিতে দেরি হওয়ায় ক্ষমা চেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ফ্রান্সের প্যারিসে ডি-ডের ৮০তম উদযাপন অনুষ্ঠানে ইউক্রেন প্রেসিডেন্ট ভ্লদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাতের সময় বাইডেন ক্ষমা চান।

বাইডেন বলেন, এর আগেও সামরিক সহায়তা পাঠাতে দেরি হওয়ার পেছনে রিপাবলিক্যানের আইনপ্রণেতারা দায়ী ছিলেন। তবে ইউক্রেনের প্রতি যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থন রয়েছে।

জেলেনস্কিকে বাইডেন বলেন, যু্ক্তরাষ্ট্র সব সময় আপনার সঙ্গে আছে, আপনি কখনও মাথা নত করেননি। আপনি রনাঙ্গন ত্যাগ করেননি এবং আপনি যেভাবে যুদ্ধ চালিয়ে যাচ্ছেন তা অসাধারণ।

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের গুরুত্বের কথা তুলে ধরে বাইডেনকে জেলেনস্কি বলেন, রাশিয়ার সঙ্গে যুদ্ধ করা অত্যন্ত কঠিন, এ যুদ্ধ চালিয়ে যেতে আমরা যুক্তরাষ্ট্রের সমর্থন প্রত্যাশা করি এবং কাঁধে কাঁধ মিলিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে, নতুন সামরিক সহায়তার মধ্যে রয়েছে অ্যামিউশন এবং বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র।

প্রসঙ্গত, ২০২২ সাল থেকে রাশিয়া ইউক্রেন পুরোপুরিভাবে অভিযান চালিয়ে যাচ্ছে। রাশিয়াকে থামাতে পুরো পশ্চিমা বিশ্ব একজোট হয়ে ইউক্রেনকে সামরিক সহায়তা দিয়ে যাচ্ছে। কিন্তু সামরিক সহায়তা পেলেও রাশিয়ার বিরুদ্ধে খুব বেশি সুবিধা করতে পারছে না কিয়েভ। সূত্র-বিবিসি।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ