বুধবার, ১১ নভেম্বর ২০২৬
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির কপ-৩১ সম্মেলনে আজ বক্তব্য দেবেন বিশ্বনেতারা মমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২ শিশুর মৃত্যু বেনজীরকে দেশে ফেরাতে আইনি ও কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত: স্বরাষ্ট্রমন্ত্রী এনআরবিসি ব্যাংক সিকিউরিটিজের নতুন সিইও আসাদুজ্জামান পাকিস্তানের ক্রিকেটে নতুন দায়িত্বে আমিনুল ইসলাম বুলবুল ১ জুলাই থেকে সব ধরনের নন-জুডিশিয়াল স্ট্যাম্প শুল্ক দিতে হবে এ-চালানে দেশের বাজারে ফের কমলো স্বর্ণের দাম তারেক রহমান-এরদোয়ান বৈঠক - রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ইস্টার্ন হাউজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
advertisement
আন্তর্জাতিক

বিশ্বে প্রথমবারের মতো বার্ড ফ্লুর নতুন ধরনে আক্রান্ত হয়ে মানুষের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : মেক্সিকোতে বার্ড ফ্লুর এইচ৫এন২ ধরনে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, এই প্রথম এই ধরনের বার্ড ফ্লুতে আক্রান্ত হয়ে কোনো মানুষের মৃত্যুর ঘটনা ঘটল। বার্তা সংস্থা এএফপি জানায়, ৫৯ বছর বয়সী ওই ব্যক্তি গত এপ্রিলে জ্বরে আক্রান্ত হন। এরপর কিছু দিনের মধ্যেই ডায়রিয়া, শ্বাসকষ্ট এবং বমিভাব দেখা দেয়। তিন সপ্তাহ গুরুতর অসুস্থ থাকার পরেই গত ২৪ এপ্রিলে মৃত্যু হয় বৃদ্ধের।

গতকাল বুধবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, মেক্সিকোর পোলট্রিতে এইচ৫এন২ ধরনের বার্ড ফ্লু ভাইরাস ছড়িয়ে পড়ার খবর মিলেছে। পুরো বিশ্বে এটিই এই ধরনে আক্রান্ত হয়ে প্রথম মানুষের মৃত্যুর ঘটনা। ল্যাবে পরীক্ষা চালিয়ে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তবে চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন, মেক্সিকোর এই ঘটনা যুক্তরাষ্ট্রে ছড়িয়ে পড়া বার্ড ফ্লুর (এইচ৫এন১) প্রাদুর্ভাবের সঙ্গে সম্পর্কিত নয়।

মেক্সিকোর স্বাস্থ্য বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, ওই ব্যক্তি দীর্ঘদিন ধরেই কিডনি সমস্যা, ডায়বেটিস এবং উচ্চ রক্তচাপে ভুগছিলেন। পরে তাঁকে ২৪ এপ্রিল হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেদিনই মারা যান তিনি।

যুক্তরাষ্ট্রের জনস হপকিনস বিশ্ববিদ্যালয়ের ইনফ্লুয়েঞ্জা বিশেষজ্ঞ অ্যান্ড্রু পেকোজ বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ওই ব্যক্তির শারীরিক অবস্থা আগে থেকেই খারাপ ছিল। কিন্তু বার্ড ফ্লু ভাইরাস তাঁর অবস্থা আরও জটিল করে ফেলে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ