শনিবার, ০৮ আগস্ট ২০২৬
শনিবার, ০৮ আগস্ট ২০২৬
শিরোনাম
সিরিজ শুরুর আগে বড় ধাক্কা - প্রস্তুতি ম্যাচে ইনিংস ও ৩৮ রানে হার বাংলাদেশের আরামকো ট্রেডিং সিঙ্গাপুর থেকে এলএনজি কিনবে সরকার চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গ্রিস উপকূলে দুই শতাধিক অবৈধ অভিবাসী উদ্ধার, বেশিরভাগই বাংলাদেশ ও সুদানের নাগরিক গলায় দড়ি প্যাঁচানো যুবদল নেতার মরদেহ ডোবায়, দুই চাচাতো ভাই পলাতক যশোর যৌনপল্লীতে নারীকে আটকে রেখে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় বাসচালকসহ নিহত ২, আহত ১০ মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না : ভারপ্রাপ্ত রাষ্ট্রপ শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স মেঘনার ভাঙনরোধে জিও ব্যাগ প্রকল্পে অনিয়মের অভিযোগ, নদীরকূলে এলাকাবাসীর মানববন্ধন
advertisement
আন্তর্জাতিক

মেক্সিকোর নতুন প্রেসিডেন্ট শিনবাউম

আন্তর্জাতিক ডেস্ক: মেক্সিকোর নির্বাচন কমিশনের (আইএনই) গণনা অনুযায়ী ৬০ শতাংশ ভোট নিয়ে সবার উপরে অবস্থান করছে ক্লাউদিয়া শিনবাউম। গতকাল রোববার (২ জুন) অনুষ্ঠিত নির্বাচনের ফলাফলে বেসরকারিভাবে তিনি মেক্সিকোর নতুন প্রেসিডেন্ট হিসেবে জয়ী হয়েছেন। খবর আলজাজিরার।

ক্ষমতাসীন মোরেনা পার্টির প্রার্থী শিনবাউম প্রচারণার শুরু থেকে নির্বাচন পর্যন্ত স্বচ্ছ নেতৃত্ব বজায় রেখেছিলেন এবং তিনি বিপুল ভোটে জয়লাভ করবেন বলে আশা করা হচ্ছিল। তাঁর জয় মেক্সিকানদের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে ধরা হচ্ছে।

ক্লাউদিয়া কেবল মেক্সিকোর প্রথম নারী প্রেসিডেন্টই নন, মেক্সিকোতে ইহুদি ঐতিহ্যের ধারক হিসেবেও প্রথম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।

ক্লাউদিয়া শিনবাউম একজন বিজ্ঞানীর পাশাপাশি রাজনীতিবিদও। তিনি ২০০৭ সালে জলবায়ু পরিবর্তন প্রতিবেদনের জন্য নোবেল শান্তি পুরস্কার বিজয়ী দলের সদস্য ছিলেন।

জয়ী হওয়ার পর এক প্রতিক্রিয়ায় শিনবাউম বলেন, সাবেক প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজের অসম্পূর্ণ কাজগুলো তিনি শেষ করবেন। তিনি রাষ্ট্র পরিচালিত তেল সংস্থাগুলোর প্রতি তার সমর্থন বজায় রাখার পাশাপাশি নারীবাদী সংস্থাগুলোর নীতি প্রণয়ন করবেন যাতে নারীরা কোনো ধরনের সহিংসতার মুখোমুখি না হয়।
আগামী ৮ জুন আনুষ্ঠানিকভাবে ক্লাউদিয়া শিনবাউমকে প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করা হবে।

সর্বশেষ পাওয়া সংবাদ