শনিবার, ০৮ আগস্ট ২০২৬
শনিবার, ০৮ আগস্ট ২০২৬
শিরোনাম
সিরিজ শুরুর আগে বড় ধাক্কা - প্রস্তুতি ম্যাচে ইনিংস ও ৩৮ রানে হার বাংলাদেশের আরামকো ট্রেডিং সিঙ্গাপুর থেকে এলএনজি কিনবে সরকার চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গ্রিস উপকূলে দুই শতাধিক অবৈধ অভিবাসী উদ্ধার, বেশিরভাগই বাংলাদেশ ও সুদানের নাগরিক গলায় দড়ি প্যাঁচানো যুবদল নেতার মরদেহ ডোবায়, দুই চাচাতো ভাই পলাতক যশোর যৌনপল্লীতে নারীকে আটকে রেখে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় বাসচালকসহ নিহত ২, আহত ১০ মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না : ভারপ্রাপ্ত রাষ্ট্রপ শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স মেঘনার ভাঙনরোধে জিও ব্যাগ প্রকল্পে অনিয়মের অভিযোগ, নদীরকূলে এলাকাবাসীর মানববন্ধন
advertisement
আন্তর্জাতিক

ওয়াশিংটন পোস্টের নির্বাহী সম্পাদকের পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক: ওয়াশিংটন পোস্টের নির্বাহী সম্পাদক স্যালি বুজবি আকস্মিকভাবে পদত্যাগ করেছেন। ওয়াশিংটন পোস্টের প্রধান নির্বাহী রোববার এ কথা জানিয়েছেন।

স্যালি ২০২১ সালে ওয়াশিংটন পোস্টের নির্বাহী সম্পাদক হন। তিনি ছিলেন আমেরিকান জনপ্রিয় পত্রিকাটির গত ১৫০ বছরের ইতিহাসের প্রথম নারী সম্পাদক।

প্রকাশক ও সিইও উইলিয়াম লুইস চলতি বছরের জানুয়ারিতে দায়িত্ব নেয়ার পর এ পর্যন্ত নেয়া পদক্ষেপের মধ্যে এটিই সবচেয়ে বড়ো বলে পত্রিকাটি জানিয়েছে।
লুইস জানিয়েছেন,ওয়াল স্ট্রিট জার্নালের সাবেক প্রধান সম্পাদক ম্যাট মুরে স্যালির স্থলাভিষিক্ত হচ্ছেন।

তবে স্যালি কেন পদত্যাগ করছেন সে সম্পর্কে কিছু বলেননি।

এদিকে স্টাফের কাছে পাঠানো ইমেইলে লুইস বার্তা কক্ষে নতুন বিভাগ চালুর কথা জানিয়েছেন। এটি গতানুগতিক বার্তা, সম্পাদকীয় ও মতামত বিভাগ থেকে আলাদা হবে বলে তিনি উল্লেখ করেন।

এআই ব্যবহার করে চালু করা নতুন বিভাগের দেখভাল মুরে করবেন বলেও তিনি জানান।

সর্বশেষ পাওয়া সংবাদ