শনিবার, ০৮ আগস্ট ২০২৬
শনিবার, ০৮ আগস্ট ২০২৬
শিরোনাম
সিরিজ শুরুর আগে বড় ধাক্কা - প্রস্তুতি ম্যাচে ইনিংস ও ৩৮ রানে হার বাংলাদেশের আরামকো ট্রেডিং সিঙ্গাপুর থেকে এলএনজি কিনবে সরকার চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গ্রিস উপকূলে দুই শতাধিক অবৈধ অভিবাসী উদ্ধার, বেশিরভাগই বাংলাদেশ ও সুদানের নাগরিক গলায় দড়ি প্যাঁচানো যুবদল নেতার মরদেহ ডোবায়, দুই চাচাতো ভাই পলাতক যশোর যৌনপল্লীতে নারীকে আটকে রেখে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় বাসচালকসহ নিহত ২, আহত ১০ মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না : ভারপ্রাপ্ত রাষ্ট্রপ শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স মেঘনার ভাঙনরোধে জিও ব্যাগ প্রকল্পে অনিয়মের অভিযোগ, নদীরকূলে এলাকাবাসীর মানববন্ধন
advertisement
আন্তর্জাতিক

ফের এশিয়ার শীর্ষ ধনী গৌতম আদানি

আন্তর্জাতিক ডেস্ক : রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানিকে পেছনে ফেলে ফের এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি ভারতীয় ধনকুবের গৌতম আদানি।

শনিবার (১ মে) সন্ধ্যার দিকে এ তথ্য জানিয়েছে ব্লুমবার্গের বিলিয়নিয়ার ইনডেক্স। আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি ১১১ বিলিয়ন ডলার নিয়ে বিশ্বের সেরা ধনীদের তালিকার ১১ নাম্বারে অবস্থান করছেন। অন্যদিকে তার স্বদেশি মুখেশ আম্বানির সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ১০৯ বিলিয়নে।

আদানি গ্রুপের সম্পদের পরিমাণ বাড়ার কারণে মূলত আদানির সম্পদ বেড়েছে। শুক্রবার (৩১ মে) আদানি গ্রুপের শেয়ারের দাম বৃদ্ধি পায়। এদিন জেফারিস এক প্রতিবেদনে জানায় আদানি গ্রুপ নিজেদের পরিধি সম্প্রসারণের পরিকল্পনা করছে।

এমন খবরে শেয়ার বাজার ইতিবাচক সাড়া দেয়। এতে এই বিনিয়োগকারীর সম্পদে যুক্ত হয় ১ দশমিক ২৩ লাখ কোটি রুপি। যা তাদের ইন্ট্রাডে মোট সম্পদের পরিমাণ বৃদ্ধি করে ১৭ দশমিক ৪ লাখ কোটি রুপিতে।সূত্র: এনডিটিভি।

সম্পত্তি বৃদ্ধির নিরিখে গৌতম আদানি ইলন মাস্ক, ওয়ারেন বাফেট, মার্ক জুকারবার্গ ও বিল গেটসকেও পিছনে ফেলে দিয়েছেন। আর সেই কারণেই একলাফে ১১ নম্বর স্থানে উঠে আসতে পেরেছেন আদানি।

এর আগে ২০২৩ সালের জানুয়ারিতে প্রকাশ পাওয়া হিন্ডেনবার্গ রিপোর্টের জেরে ধস নামে আদানি সাম্রাজ্যে। বিশ্ব ধনী তালিকার চতুর্থ স্থান থেকে সরাসরি ৩০ নম্বরে ছিটকে গিয়েছিলেন এই ধনকুবের।

সর্বশেষ পাওয়া সংবাদ