বুধবার, ১১ নভেম্বর ২০২৬
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম
Price Sensitive Information of BDCOM Online Ltd. রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির কপ-৩১ সম্মেলনে আজ বক্তব্য দেবেন বিশ্বনেতারা মমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২ শিশুর মৃত্যু বেনজীরকে দেশে ফেরাতে আইনি ও কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত: স্বরাষ্ট্রমন্ত্রী এনআরবিসি ব্যাংক সিকিউরিটিজের নতুন সিইও আসাদুজ্জামান পাকিস্তানের ক্রিকেটে নতুন দায়িত্বে আমিনুল ইসলাম বুলবুল ১ জুলাই থেকে সব ধরনের নন-জুডিশিয়াল স্ট্যাম্প শুল্ক দিতে হবে এ-চালানে দেশের বাজারে ফের কমলো স্বর্ণের দাম তারেক রহমান-এরদোয়ান বৈঠক - রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর
advertisement
আন্তর্জাতিক

ট্রাম্পের নির্বাচনী তহবিলে ৫ কোটি ৩০ লাখ ডলার অনুদান

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আদালতের রায়ে দোষী সাব্যস্ত হওয়ার পরও তার নির্বাচনী প্রচারণার তহবিলে ৫ কোটি ৩০ লাখ ডলার অনুদান জমা হয়েছে। শুক্রবার ট্রাম্পের নির্বাচনী প্রচারণা তহবিল এ কথা জানিয়ে বলেছে, এ রায় তার সমর্থনকে আগের চেয়েও বাড়িয়ে দিয়েছে।

ঘন্টায় ২০ লাখ ডলারেরও বেশি অনুদান এসেছে যা রেকর্ড বলে দাবি করেছে নির্বাচনী তহবিল। প্রচারণার সিনিয়র সহকারী ক্রিস লাসিভিটা এবং সুসি ওয়াইলস এক বিবৃতিতে বলেছেন, অনুদানের এক তৃতীয়াংশেরও বেশি এসেছে নতুন দাতাদের কাছ থেকে। তারা দেশজুড়ে থাকা এসব দেশ প্রেমিকের প্রশংসা করেন।

উল্লেখ্য, সাবেক পর্ণ তারকা স্টর্মি ডেনিয়েলসকে ঘুষ দেওয়ার মামলায় ডোনাল্ড ট্রাম্পকে দোষী সাব্যস্ত করেছে নিউইয়র্কের একটি আদালত। মেলানিয়া ট্রাম্পের ২০০৬ সালে সন্তান প্রসবের পরপরই ট্রাম্প এ পর্ণ তারকার সঙ্গে যৌন সম্পর্কে জড়িয়ে পড়েন। এ বিষয়ে মুখ না খুলতে ২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে সাবেক পর্ণ তারকা স্টর্মি ড্যানিয়েলসকে মোটা অঙ্কের ঘুষ দেওয়া হয়েছিল। এছাড়া অর্থ দেওয়ার বিষয়টি গোপন রাখতে ট্রাম্প তার ব্যবসায়িক রেকর্ডেও জালিয়াতির আশ্রয় নিয়েছিলেন বলে অভিযোগ আছে। যদিও এসব অভিযোগ অস্বীকার করেছেন ট্রাম্প।

বৃহস্পতিবার নিউইয়র্কের আদালতে ট্রাম্পের বিরুদ্ধে আনা ৩৪টি অভিযোগেই তিনি দোষী সাব্যস্ত হয়েছেন। আগামী ১১ জুলাই এসব অভিযোগে তার সাজা ঘোষণা করা হবে। এ ধরনের অপরাধের ক্ষেত্রে ট্রাম্পের সর্বোচ্চ চার বছরের জেল হতে পারে। তবে আইনজ্ঞরা বলছেন, কারাদ-ের বদলে তার জরিমানা হওয়ার সম্ভাবনাই বেশি। ট্রাম্প এ রায়ের বিরুদ্ধে আপীল করবেন বলেই ধারণা করা হচ্ছে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ