শনিবার, ০৮ আগস্ট ২০২৬
শনিবার, ০৮ আগস্ট ২০২৬
শিরোনাম
“৪র্থ আইসিসি এমার্জিং এশিয়া ব্যাংকিং অ্যাওয়ার্ড” পেলো এনসিসি ব্যাংক মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, হুঁশিয়ারি আইনমন্ত্রীর হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী বোয়েসেলের নতুন রেকর্ড - বিদায়ী অর্থবছরে সর্বোচ্চ ১৯,১৯৭ কর্মী বিদেশে প্রেরণ কনসার্টে মাথায় বোতল আঘাত: যা বললেন সংগীতশিল্পী হাসান নোয়াখালীতে তিন হত্যা মামলার আসামি গ্রেপ্তার সিরিজ শুরুর আগে বড় ধাক্কা - প্রস্তুতি ম্যাচে ইনিংস ও ৩৮ রানে হার বাংলাদেশের আরামকো ট্রেডিং সিঙ্গাপুর থেকে এলএনজি কিনবে সরকার চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গ্রিস উপকূলে দুই শতাধিক অবৈধ অভিবাসী উদ্ধার, বেশিরভাগই বাংলাদেশ ও সুদানের নাগরিক
advertisement
আন্তর্জাতিক

ভিয়েতনামে আবাসিক ভবনে আগুনে নিহত ১৪

আন্তর্জাতিক ডেস্ক : ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে একটি জনবহুল আবাসিক ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। এসময় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩ জন। আজ শুক্রবার (২৪ মে) সকালে এ ঘটনা ঘটে। খবর রয়টার্সের

দেশটির জননিরাপত্তা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ভিয়েতনামের রাজধানীতে একটি সরু গলিতে পাঁচতলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার ফাইটার সাতজনকে উদ্ধার করতে সক্ষম হয়েছে।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, কী কারণে ওই ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সে সম্পর্কে কিছু জানা যায়নি। এছাড়া যারা নিহত হয়েছে তাদের পরিচয়ও সনাক্ত করা সম্ভব হয়নি।

২০ বছরে চারগুণ বেড়ে সাড়ে ৫২ লাখ জনবসতির শহর হ্যানয়ের বহু ভবন অগ্নিনিরাপত্তার সুবিধা ছাড়াই নির্মিত হচ্ছে। ফলে শহরটিতে প্রায়ই অগ্নিকাণ্ড ঘটছে।

গত বছরের সেপ্টেম্বরে রাজধানী হ্যানয়কে একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে ৫৬ জনের মৃত্যু হয়। ওই ঘটনায় শিশুসহ আরও ৩৭ জন আহত হয়।

সর্বশেষ পাওয়া সংবাদ