শনিবার, ০৮ আগস্ট ২০২৬
শনিবার, ০৮ আগস্ট ২০২৬
শিরোনাম
১৭৭ জনকে নিয়োগ দেবে গণপূর্ত অধিদপ্তর জ্বালানি সংকট মোকাবিলায় সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার: প্রধানমন্ত্রী “৪র্থ আইসিসি এমার্জিং এশিয়া ব্যাংকিং অ্যাওয়ার্ড” পেলো এনসিসি ব্যাংক মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, হুঁশিয়ারি আইনমন্ত্রীর হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী বোয়েসেলের নতুন রেকর্ড - বিদায়ী অর্থবছরে সর্বোচ্চ ১৯,১৯৭ কর্মী বিদেশে প্রেরণ কনসার্টে মাথায় বোতল আঘাত: যা বললেন সংগীতশিল্পী হাসান নোয়াখালীতে তিন হত্যা মামলার আসামি গ্রেপ্তার সিরিজ শুরুর আগে বড় ধাক্কা - প্রস্তুতি ম্যাচে ইনিংস ও ৩৮ রানে হার বাংলাদেশের আরামকো ট্রেডিং সিঙ্গাপুর থেকে এলএনজি কিনবে সরকার
advertisement
আন্তর্জাতিক

রাইসি’র মৃত্যুতে পাকিস্তানে এক দিনের শোক

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি নিহত হওয়ায় পাকিস্তানে এক দিনের শোক ঘোষণা করেছেন। খবর এএফপি’র।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্টকৃত এক বার্তায় শেহবাজ বলেন, ‘পাকিস্তান প্রেসিডেন্ট রাইসি ও তার সঙ্গীদের প্রতি সম্মান এবং ভ্রাতৃপ্রতিম দেশ ইরানের প্রতি সংহতি জানানোর অংশ হিসেবে এক দিনের শোক পালন করবে এবং জাতীয় পতাকা অর্ধনমিত রাখবে।’

তিনি আরো বলেন, ‘পাকিস্তান সরকার ও জনগণসহ আমি ইরানের এই অপূরণীয় ক্ষতির জন্য দেশটির প্রতি আমাদের গভীর শোক প্রকাশ করছি এবং সমবেদনা জানাচ্ছি।

তিনি বলেন, ‘ইরানের জনগণ প্রথাগতভাবে সাহসের সাথে এই ট্র্যাজেডি কাটিয়ে উঠবে।’

এ বছরের গোড়ার দিকে পাকিস্তান ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনার পর প্রতিবেশি দুই দেশের মধ্যে সম্পর্ক জোরদার করার লক্ষ্যে পাকিস্তান গত এপ্রিলে রাইসিকে তিন দিনের সফরে ইসলামাবাদে আমন্ত্রণ জানায়।

সর্বশেষ পাওয়া সংবাদ