শনিবার, ০৮ আগস্ট ২০২৬
শনিবার, ০৮ আগস্ট ২০২৬
শিরোনাম
যুবদল নেতাকে হত্যা করে লাশ গুমের চেষ্টা, থানায় মামলা এনআরবিসি ব্যাংকের অর্ধবার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত জুলাই যোদ্ধাসহ ৩ জনকে সিএনজি-রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী শাক ধুতে গিয়ে গৃহবধূর মৃত্যু আবাসিক এলাকায় রাত ৯টা থেকে সকাল ৬টা পর্যন্ত হর্ন নিষিদ্ধ চাঁদাবাজি ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিএনপি নেতার পদ স্থগিত ইসলামী ব্যাংকের উদ্যোগে বাংলা কিউআর নিয়ে বিশিষ্ট আলেমদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত জাতীয় ঔষধ উপদেষ্টা পরিষদ গঠন: প্রত্যাশা, বাস্তবতা ও করণীয় ১৭৭ জনকে নিয়োগ দেবে গণপূর্ত অধিদপ্তর জ্বালানি সংকট মোকাবিলায় সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার: প্রধানমন্ত্রী
advertisement
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে ডক্টর অফ জুরিসপ্রুডেন্স ডিগ্রি পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত শায়লা

ইমা এলিস, নিউ ইয়র্ক: ডক্টর অফ জুরিসপ্রুডেন্স (জেডি) ডিগ্রি লাভ করেছেন নিউ ইয়র্কের সাংবাদিক কন্যা শায়লা শারমিন শতাব্দী। স্থানীয় সময় রোববার (১২ মে) জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টার ইমোরী বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠিত সমাবর্তন অনুষ্টানে ডক্টর অফ জুরিসপ্রুডেন্স (জেডি) ডিগ্রির সনদপত্র গ্রহণ করেন শতাব্দী। এ খবর জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম বাংলা প্রেস।

মার্কিন যুক্তরাষ্ট্রে একজন আইনজীবী হওয়ার লক্ষ্যে ইমোরী বিশ্ববিদ্যালয়ের ল স্কুলে তিন বছরের অধ্যায়ন শেষে আইন শাস্ত্রে অনার্সসহ পেশাদার জুরিস ডক্টর (জেডি) ডিগ্রি অর্জন করে বাবা-মাসহ প্রবাসী বাংলাদেশি কমিউনিটির মুখ উজ্জ্বল করেছেন শতাব্দী। একাডেমির সমাপনি পরীক্ষায় ৩.৮৫ স্কোর করেছে। শতাব্দী নিউ ইয়র্কের ব্রুকলিন টেক থেকে হাই স্কুল গ্রাজুয়েশন ও নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয় (এনওয়াইইউ) থেকে কলেজ ডিগ্রি সম্পন্ন করেছেন। শতাব্দী নিউ ইয়র্কের সাংবাদিক মোহাম্মদ আবুল কাশেম ও ফেরদৌসী বেগমের বড় মেয়ে। তার আরেক মেয়ে শিমিন বিশ্বখ্যাত কর্নেল বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন।

ডক্টর অফ জুরিসপ্রুডেন্স (জেডি) হল একটি পেশাদার ডিগ্রি যা প্রাথমিকভাবে ব্যক্তিদের আইন অনুশীলন করার জন্য প্রস্তুত করে। মার্কিন যুক্তরাষ্ট্রে এটি একমাত্র যোগ্যতা অর্জনকারী আইন ডিগ্রি। যখন অস্ট্রেলিয়া, কানাডা এবং হংকং-এর মতো অন্যান্য দেশগুলিতে জেডি ডিগ্রি এবং স্নাতক যোগ্যতা আইন ডিগ্রি উভয়ই উচ্চতর চাকুরির সুযোগ সৃষ্টি করে। ১৯ শতকের শেষের দিকে মার্কিন যুক্তরাষ্ট্রে উদ্ভূত জেডি তখন থেকে ব্যাচেলর অফ লজ (এলএলবি)কে দেশের সবচেয়ে সাধারণ আইন ডিগ্রি হিসাবে প্রতিস্থাপন করেন। ডিগ্রিটি সম্পূর্ণ করার জন্য সাধারণত তিন বছরের পূর্ণ-সময়ের অধ্যয়নের প্রয়োজন হয় এবং যারা সফলভাবে কোর্সওয়ার্ক এবং আইনী অধ্যয়নে ব্যবহারিক প্রশিক্ষণ সম্পন্ন করেছেন তাদের দেওয়া হয় এ ডিগ্রি। জেডি পাঠ্যক্রমে সাধারণত সাংবিধানিক আইন, দেওয়ানী পদ্ধতি, ফৌজদারি আইন, চুক্তি, সম্পত্তি এবং নির্যাতনের মতো মৌলিক আইনগত বিষয় অন্তর্ভুক্ত থাকে। পাশাপাশি আন্তর্জাতিক আইন, কর্পোরেট আইন বা পাবলিক পলিসির মতো ক্ষেত্রে বিশেষীকরণের সুযোগ রয়েছে। জেডি প্রাপ্তির পরে স্নাতকদের আইন অনুশীলনের লাইসেন্স পাওয়ার জন্য একটি বার পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

সর্বশেষ পাওয়া সংবাদ