শনিবার, ০৮ আগস্ট ২০২৬
শনিবার, ০৮ আগস্ট ২০২৬
শিরোনাম
জুলাই শহীদ ও আহত ১০ পরিবারের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী চলনবিলের নৈসর্গিক সৌন্দর্য পর্যটকদের আকৃষ্ট করে: আফরোজা খানম রিতা যুবদল নেতাকে হত্যা করে লাশ গুমের চেষ্টা, থানায় মামলা এনআরবিসি ব্যাংকের অর্ধবার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত জুলাই যোদ্ধাসহ ৩ জনকে সিএনজি-রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী শাক ধুতে গিয়ে গৃহবধূর মৃত্যু আবাসিক এলাকায় রাত ৯টা থেকে সকাল ৬টা পর্যন্ত হর্ন নিষিদ্ধ চাঁদাবাজি ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিএনপি নেতার পদ স্থগিত ইসলামী ব্যাংকের উদ্যোগে বাংলা কিউআর নিয়ে বিশিষ্ট আলেমদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত জাতীয় ঔষধ উপদেষ্টা পরিষদ গঠন: প্রত্যাশা, বাস্তবতা ও করণীয়
advertisement
আন্তর্জাতিক

জিম্মিরা মুক্তি পেলে ‘আগামীকালই’ যুদ্ধবিরতি সম্ভব: বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, হামাস যদি আজই জিম্মিদের মুক্তি দেয়, তাহলে আগামীকালই গাজায় যুদ্ধবিরতি কার্যকর করা সম্ভব। শনিবার (১১ মে) সিয়াটলে নির্বাচনী তহবিল সংগ্রহে গিয়ে এমন মন্তব্য করেন তিনি। এর আগে শুক্রবারের বিভিন্ন কর্মসূচিতে গাজায় যুদ্ধবিরতি নিয়ে করা প্রশ্নগুলো এড়িয়ে যান মার্কিন প্রেসিডেন্ট। বাইডেন বলেন, ইসরায়েল বলেছে, যুদ্ধবিরতি নির্ভর করছে হামাসের উপরে। তারা যদি চায়, তাহলে আগামীকালই যুদ্ধবিরতি সম্ভব। জিম্মিরা মুক্তি পেলে আমরা এই সংঘাতের সমাপ্তিও টানতে পারি।

গত বছরের ৭ অক্টোবর আকস্মিকভাবে ইসরায়েলে ঢুকে হামলা চালান ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের যোদ্ধারা। তাদের ওই হামলায় ১২০০ ইসরায়েলি নিহত হয়। পাশাপাশি ২৫২ জনকে জিম্মি করে নিয়ে যায় হামাস। অতর্কিত ওই হামলার প্রতিক্রিয়ায় সেদিন রাত থেকেই হামাসকে নির্মূল করার লক্ষ্য নিয়ে গাজায় পাল্টা হামলা শুরু করে ইসরায়েল, যা এখনো চলছে। ইসরায়েলের হামলায় গাজায় এখন পর্যন্ত ৩৫ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের অধিকাংশই নারী ও শিশু। তাছাড়া এই সংঘাতে আহত হয়েছেন প্রায় ৭৮ হাজার ৭০০ জন ফিলিস্তিনি।

গত বছর নভেম্বরের শেষের দিকে সপ্তাহব্যাপী যুদ্ধবিরতি চলাকালীন ১০৫ জন জিম্মিকে মুক্তি দিয়েছিল হামাস। তার আগে আরও চারজনকে মুক্তি দেওয়া হয়। ইসরায়েলের ধারণা, হামাসের কাছে এখনো ১২৮ জন জিম্মি রয়ে গেছেন। তাদের মধ্যে কয়েকজন মারা গেছেন।

দ্য টাইমস অব ইসরায়েলের প্রতিবেদন থেকে জানা গেছে, তিন জিম্মিকে জীবিত ও ১২ জন জিম্মির মরদেহ উদ্ধার করেছেন ইসরায়েলি সেনারা। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) দাবি, মারা যাওয়া জিম্মিদের মধ্যে তিনজন ‘ভুলবশত’ সামরিক বাহিনীর অভিযানে নিহত হয়েছেন।

আইডিএফ নতুন গোয়েন্দা তথ্য ও গাজায় পাঠানো সেনাদের প্রাপ্ত তথ্যের বরাত দিয়ে টাইমস অব ইসরায়েলে জানিয়েছে, এখন পর্যন্ত ৩৬ জন জিম্মি মারা গেছেন। আর অক্টোবর থেকে আরও একজন নিখোঁজ হিসেবে তালিকাভুক্ত। বাকি জিম্মিদের কপালে কী আছে, তা এখনো অজানা। সূত্র: আল জাজিরা

সর্বশেষ পাওয়া সংবাদ